HS Exam 2026 Helpline Number: নয়া নিয়মে এবারে উচ্চ মাধ্যমিক, কোনও অসুবিধা হলে হেল্পলাইন নম্বর রইল

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল বৃহস্পতিবার থেকে। এই বছরের লাস্ট সেমেস্টারের পরীক্ষা এটি। এই প্রথমবার উচ্চমাধ্যমিক সেমেস্টার সিস্টেমে হচ্ছে। পরীক্ষা দিতে গিয়ে কেউ বিপদে পড়লে এই নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যেতে পারে। রইল হেল্পলাইন নম্বর...

Advertisement
নয়া নিয়মে এবারে উচ্চ মাধ্যমিক, কোনও অসুবিধা হলে হেল্পলাইন নম্বর রইলউচ্চমাধ্যমিক পরীক্ষার হেল্পলাইন নম্বর
হাইলাইটস
  • এবারই প্রথম সেমেস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক
  • অন্তিম সেমেস্টার শুরু হল বৃহস্পতিবার থেকে
  • চালু হয়েছে হেল্পলাইন নম্বর

বৃহস্পতিবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিকের অন্তিম সেমেস্টারের পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর জারি করেছে রাজ্য ও কলকাতা পুলিশ। 

চলতি বছর এই পরীক্ষা অন্যবারের তুলনায় অনেকটাই ভিন্ন, কারণ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। এবারই প্রথম সেমেস্টার সিস্টেমে পরীক্ষা দিচ্ছে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। এই প্রথম এত বড় পরিসরে সেমেস্টার পরীক্ষা হচ্ছে। যা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছেও একটি বড় চ্যালেঞ্জ। 

পরীক্ষার পদ্ধতি
১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে তিন ধরনের পরীক্ষা হবে। Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির উচ্চমাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। পরীক্ষা হবে রাজ্যের ৮২২টি মেন সেন্টার এবং ২ হাজার ১০৩টি সাব সেন্টারে। প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা পরীক্ষা পরিচালনা এবং গার্ডের দায়িত্বে রয়েছেন। 

কী কী নিয়ে যাওয়া যাবে না হলে
পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া তল্লাশি চলবে এবং প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি। প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমেও থাকবে নজরদারি। 

পরীক্ষার সময়
Semester-IV পরীক্ষার্থীদের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, Semester-III Supplementary পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট এবং পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে দেওয়া হবে। পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আগের সেমিস্টারে পরীক্ষার্থীদের মূলত মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। কিন্তু এবারের চূড়ান্ত সেমিস্টারে থাকছে ব্যাখ্যামূলক প্রশ্ন। তবে এক্ষেত্রেও থাকথে পর্ষদের নির্দিষ্ট গাইডলাইন। উত্তর লিখতে হবে মেপে মেপে, অর্থাৎ শব্দসংখ্যার দিকে খেয়াল রাখতে হবে। একইসঙ্গে পরীক্ষায় পরীক্ষার্থীদের কোনও লুজ শিট বা অতিরিক্ত কাগজ দেওয়া হবে না।

Advertisement

হেল্পলাইন নম্বর 
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে। পরীক্ষা দিতে গিয়ে কেউ বিপদে পড়লে, যে কোনও রকম সাহায্য মিলবে এই নম্বরে ফোন করলে। Help Desk Number of WBCHSE is 1800-1039-341 (Toll Free). এছাড়া সংসদের হেল্প ডেস্কের নম্বর 033-2337-0792 অথবা 033-23213827. কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থী বা অভিভাবকরা যে কোনও সমস্যায় সহায়তা পাবেন। পরীক্ষার কোনও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বাড়িতে ফেলে এলে বা  যানজটে আটকে পড়লে বা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হলে, সব ক্ষেত্রেই সহযোগিতা করবে পুলিশ।  

 

POST A COMMENT
Advertisement