Rekha Patra Health Update: জ্ঞান ফিরল রেখার, পরিবারকে দেখেই কান্নাকাটি, এখন কি বিপদমুক্ত BJP MLA?

শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক রেখা পাত্র। তড়িঘড়ি তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়কের শরীরে বিষক্রিয়ার খবর পাওয়া যায়। রেখা পাত্রের শরীরে বিষাক্ত কীটনাশক গিয়েছে বলে দাবি করে তাঁর পরিবার। কলকাতার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষ পাওয়া খবর জানা যাচ্ছে,আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন রেখা পাত্র।

Advertisement
জ্ঞান ফিরল রেখার, পরিবারকে দেখেই কান্নাকাটি, এখন কি বিপদমুক্ত BJP MLA?এখন কেমন আছেন রেখা পাত্র?

শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক রেখা পাত্র। তড়িঘড়ি তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে।  হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়কের শরীরে বিষক্রিয়ার খবর পাওয়া যায়। রেখা পাত্রের শরীরে বিষাক্ত কীটনাশক গিয়েছে বলে দাবি করে তাঁর পরিবার। কলকাতার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষ পাওয়া খবর জানা যাচ্ছে,আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন রেখা পাত্র।

এখন কেমন আছেন রেখা?
হাসপাতাল সূত্রে খবর, সোমবার বেলার দিকে ভেন্টিলেশন থেকে বের করা হয় রেখা পাত্রকে। নতুন করে শ্বাস-প্রশ্বাসজনিত আর কোনও সমস্যাই হয়নি তাঁর। রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। বস্তুত, কোনওরকম কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থাই আর দরকার পড়ছে না রেখার। বুক ধড়ফড়ানি ছাড়া এই মুহূর্তে আর কোনও সমস্যা নেই। অনেকটা স্থিতিশীল আছেন। তবে আগামী ৬-৭ দিনের আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনা নেই হিঙ্গলগঞ্জের বিধায়কের। 

মেডিক্যাল বোডের বক্তব্য 'বিপদমুক্ত রেখা'
হাসপাতাল সূত্রে খবর, সোমবার বেলার দিকে ভেন্টিলেশন থেকে বের করার পরে শ্বাস-প্রশ্বাসজনিত আর কোনও সমস্যাই হয়নি রেখা পাত্রের। রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। জ্ঞান ফিরেছে রেখার। পরিবারের সদস্যদের চিন্তেও পেরেছেন। সূত্রের খবর, কাছের লোকদের দেখেই কান্নাকাটি শুরু করেন রেখা পাত্র। 

সূত্রের খবর, এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। শরীরে বিষক্রিয়ার ফলে কোথায় কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। বিশেষ করে স্নায়ুতন্ত্র, হৃদ্‌যন্ত্র, পরিপাকতন্ত্র এবং কিডনির উপর কোনও প্রভাব পড়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। চিকিৎসকদের মতে, এ ধরনের বিষক্রিয়ার ঘটনায় শরীরের এই অঙ্গগুলিই বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

হাসপাতাল সূত্রে খবর, রবিবার থেকেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন রেখা। তাঁকে আইটিইউতে রেখে চিকিৎসা চলছিল। মেডিক্যাল সার্টিফিকেটে তাঁর শরীরে ফসলের কীটনাশকের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছিল। বিষক্রিয়ার প্রভাব মস্তিষ্কেও পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল। দ্রুত শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল তাঁকে। বিষক্রিয়ার জেরে লালারস ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা দিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে সোমবার ভেন্টিলেশন থেকে বের করা হয় রেখা পাত্রকে। যদিও আরও কয়েকদিন আপাতত হাসপাতালেই থাকবে হবে তাঁকে। রেখার শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা কতটা স্বাভাবিক রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষক্রিয়ার কারণে দীর্ঘমেয়াদি কোনও ক্ষতি হয়েছে কি না, তা বুঝতে আরও পর্যবেক্ষণের প্রয়োজন।

Advertisement

কীভাবে অসুস্থ হলেন রেখা?
শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক। প্রথমে তাঁকে স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ৪ ঘণ্টা চিকিৎসার পরেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

POST A COMMENT
Advertisement