Debangshu Bhattacharya Marriage: 'আমার প্লেনে ফোবিয়া, ওকে ভয়ের কথা বলি, ' মেসেঞ্জারে যে ভাবে চ্যাট শুরু হয় দেবাংশু ও মেঘনার...

দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্ট করেন না দেবাংশু। রবিবার তিনি হঠাত্‍ পোস্ট করেন, 'Engaged'। অর্থাত্‍ বাগদান পর্ব সেরে ফেলেছেন। প্লেন সফরে ফোবিয়া থাকা দেবাংশুর কীভাবে একজন এয়ারহস্টেসের সঙ্গে সম্পর্ক তৈরি হল, এবং তা বিয়ে পর্যন্ত গড়াল, পুরোটা জানালেন নিজেই।

Advertisement
'আমার প্লেনে ফোবিয়া, ওকে ভয়ের কথা বলি, ' মেসেঞ্জারে যে ভাবে চ্যাট শুরু হয় দেবাংশু ও মেঘনার...দেবাংশু ভট্টাচার্য ও মেঘনা
হাইলাইটস
  • কীভাবে মেঘনার সঙ্গে পরিচয় হল দেবাংশুর?
  • 'আমার প্লেনে ফোবিয়া, সেই ভয়ের কথা ওকে বলেছিলাম'
  • নির্বাচনের পরে কঠিন সময়ে পাশে দাঁড়ায় মেঘনা

দেবাংশু ভট্টাচার্যের দীবনের সুখবর এতক্ষণে সবাই জেনে গিয়েছে। দেবাংশু নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর বাগদান হয়ে গিয়েছে। একদা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে চর্চিত মুখপাত্র অনেক দিন ধরেই নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনৈতিক জীবন থেকে। বিশেষ করে বিধানসভা ভোটের রেজাল্টের পর থেকেই। সেই দেবাংশু এ বার চর্চায়, তাঁর বিয়ে নিয়ে। দেবাংশু জানালেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসেই বিয়ে সারবেন তিনি। পাত্রীর নাম মেঘনা। দেবাংশুর শ্বশুরবাড়ি হতে চলেছে হুগলির উত্তরপাড়া। 

কীভাবে মেঘনার সঙ্গে পরিচয় হল দেবাংশুর?

bangla.aajtak.in-কে দেবাংশু ফোনে জানালেন, তাঁর সঙ্গে মেঘনার পরিচয় ফেসবুকে। মেঘনা পেশায় বিমানসেবিকা বা এয়ার হস্টেস। ফেসবুক মেসেঞ্জারে দীর্ঘদিন ধরেই কথা চলত। দেবাংশুর কথায়, 'আমাদের পরিচয় ৬ বছর আগেই। কিন্তু প্রেমের সম্পর্ক বলতে গেলে গত একবছর।' তার আগে এমনি সাধারণ বন্ধুত্ব ছিল বলে জানালেন তিনি।  

দেবাংশু ভট্টচার্য ও বহু স্ত্রী মেঘনা
দেবাংশু ভট্টচার্য ও হবু স্ত্রী মেঘনা

দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্ট করেন না দেবাংশু। রবিবার তিনি হঠাত্‍ পোস্ট করেন, 'Engaged'। অর্থাত্‍ বাগদান পর্ব সেরে ফেলেছেন। প্লেন সফরে ফোবিয়া থাকা দেবাংশুর কীভাবে একজন এয়ারহস্টেসের সঙ্গে সম্পর্ক তৈরি হল, এবং তা বিয়ে পর্যন্ত গড়াল, পুরোটা জানালেন নিজেই।

'আমার প্লেনে ফোবিয়া, সেই ভয়ের কথা ওকে বলেছিলাম'

দেবাংশুর কথায়, 'ফেসবুকের মাধ্যমে পরিচয়। কথাবার্তা শুরু হয়। যেহেতু ও এয়ার হস্টেস, আমার আবার প্লেনে বিরাট ফোবিয়া। আমি আমার ভয়ের কথা বলি। ও বলেছিল, ভয় কাটিয়ে দেবে। আমার ফ্লাইটে একদিন সফর করো। কিন্তু আমি ওকে বলি, তুমি তো দূর, আমার বাবাও ফ্লাইট-ফোবিয়া কাটাতে পারবে না। আজও ফ্লাইট ফোবিয়া কাটেনি। তারপর ৬ বছরে সেও ব্যস্ত হয়ে পড়েছিল। আমিও নানা রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলাম। সাধারণ বন্ধুত্বই ছিল। গত একবছরে বলতে পারেন, প্রেমের সম্পর্ক তৈরি হয়।' মূলত প্লেন-ফোবিয়া কাটাতে পারেনি। কিন্তু কথা শুরু হয়েছিল, এই ইস্যু দিয়েই। জানালেন দেবাংশু।

Advertisement

নির্বাচনের পরে কঠিন সময়ে পাশে দাঁড়ায় মেঘনা

বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরনোর পরে কঠিন সময়ে মেঘনা দেবাংশুর পাশে দাঁড়িয়েছিলেন বলেও জানালেন তিনি। বললেন, 'নির্বাচনের পরে আমার কঠিন সময়ে ও ভীষণ ভাবে আমার পাশে দাঁড়ায়। মানসিক শক্তি জোগায়।'


POST A COMMENT
Advertisement