BJP Government Oath Ceremony: আজ ১১টায় মুখ্যমন্ত্রীর শপথ, মোবাইলে LIVE দেখবেন কীভাবে? জেনে নিন

আজ বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ গ্রহণ করবেন। আর এই গোটা শপথগ্রহণ অনুষ্ঠানটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে। আজ সকাল ১১টায় হবে শপথগ্রহণ। আর সেটা লাইভ দেখা যাবে অনলাইনে। 

Advertisement
আজ ১১টায় মুখ্যমন্ত্রীর শপথ, মোবাইলে LIVE দেখবেন কীভাবে? জেনে নিন বিজেপি সরকারের শপথ
হাইলাইটস
  • আজ বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ
  • মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
  • মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ গ্রহণ করবেন

আজ বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ গ্রহণ করবেন। আর এই গোটা শপথগ্রহণ অনুষ্ঠানটি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে। আজ সকাল ১১টায় হবে শপথগ্রহণ। আর সেটা লাইভ দেখা যাবে অনলাইনে। 

মাথায় রাখতে হবে, রাজ্যের সব অংশ থেকে ব্রিগেডে আসা অনেকের পক্ষেই সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে তাঁরা যে কোনও জায়গা থেকে অনলাইনেও লাইভ দেখতে পারেন শপথগ্রহণ অনুষ্ঠান। এক্ষেত্রে বেশ কিছু পেজে অনলাইনে দেখা যাবে শপথগ্রহণ অনুষ্ঠান। 

কোথায় কোথায় দেখবেন? 
একাধিক ফেসবুক পেজে লাইভ দেখান হবে এই শপথগ্রহণ। আর সেই তালিকাটা দিলাম আমরা। 

  • BJP West Bengal ফেসবুক পেজ
  • Suvendu Adhikari ফেসবুক পেজ
  • Narendra Modi ফেসবুক পেজ
  • Amit Shah ফেসবুক পেজ

তাই এই সব পেজগুলিতে অবশ্যই নজর রাখুন। সকাল ১১টা নাগাদ এই পেজগুলিতে নজর রাখলে অবশ্যই দেখতে পাবেন লাইভ শপথগ্রহণ। এছাড়া টিভিতেও এই অনুষ্ঠানটি দেখা যাবে।

সেজে উঠেছে মাঠ
৪ মে বাংলার রাজনীতিতে ঐতিহাসিক দিন। ওই দিন ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কালবৈশাখী ঝড়ের মতো উড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় এসেছে তারা। আর আজ সেই দলেরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এমনকী যাঁরা যাঁরা মন্ত্রী হবেন, তাঁরাও আজ শপথ নেবেন। আর এই শপথগ্রহণে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও হাজির থাকবেন। তাঁদের সামনেই হবে গোটা প্রক্রিয়া।

আর এই অনুষ্ঠানের জন্যই গত কয়েকদিন ধরে সাজছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। মাঠের মধ্যে গেরুয়া পতাকার ছড়াছড়ি। সকাল থেকেই সভ্য সমর্থকদের ভিড় রয়েছে মাঠে। পাশাপাশি শিয়ালদা এবং হাওড়া স্টেশনে কর্মী সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। তাঁরা মিছিল করে মাঠে আসবেন বলেই জানা যাচ্ছে।

বিজেপির তরফে জানা গিয়েছে, রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদেরও আজ আমন্ত্রণ জানান হয়েছে। তৃণমূল জমানায় রাজনৈতিক কারণে বা ভোট-পরবর্তী হিংসায় যে সমস্ত বিজেপি কর্মী খুন হয়েছেন, তাঁরা আজ আসবেন। এছাড়া রাজ্যের সব ক্ষেত্রের মানুষেরাই আজ মাঠে থাকবেন বলে জানান হয়েছে। তাই এই দিকে একটু বাড়তি নজর থাকবেন। সারা দেশই আজকে ব্রিগেডের দিকে নজর রেখেছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement