Santoshpur Fire: সন্তোষপুর স্টেশনের কাছে ভয়াবহ আগুন, ব্যাহত শিয়ালদা- বজবজ শাখায় ট্রেন চলাচল

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আক্রা-সন্তোষপুর  এলাকায়। সন্তোষপুর স্টেশনের কাছেই একটি ঝুপড়িতে শনিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থল থেকে পাওয়া নানা ভিডিও-তে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। একাধিক ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন।

Advertisement
সন্তোষপুর স্টেশনের কাছে ভয়াবহ আগুন, ব্যাহত শিয়ালদা- বজবজ শাখায় ট্রেন চলাচলসন্তোষপুর বস্তিতে ভয়াবহ আগুন
হাইলাইটস
  • ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আক্রা-সন্তোষপুর এলাকায়।
  • সন্তোষপুর স্টেশনের কাছেই একাধিক ঝুপড়িতে আগুন লেগেছে।
  • ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন।

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আক্রা-সন্তোষপুর  এলাকায়। সন্তোষপুর স্টেশনের কাছেই একটি ঝুপড়িতে শনিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থল থেকে পাওয়া নানা ভিডিও-তে দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। একাধিক ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন।

ঘটনার জেরে শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচলও  বিঘ্নিত হয়েছে। রেলসূত্রে খবর আগুনের কালো ধোঁয়া পুরো রেল লাইন ঢেকে ফেলায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। শিয়ালদা থেকে শুধুমাত্র মাঝেরহাট অবধি চলছে ট্রেন। আগুন নেভার পর পরবর্তী ট্রেনগুলি চালানো হবে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনের জেরে ছিঁড়ে গিয়েছে রেলের ওভারহেডের তার। যার জেরে ব্যাহত হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন চলাচল। একটি সূত্রে আশঙ্কা করা হচ্ছে, প্রায় ৪০-৫০টি ঝুপড়ি এই আগুনের জেরে পুড়ে যেতে পারে।  

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবচরণ মাঝি এ প্রসঙ্গে bangla.aajtak.in -কে জানান, "সন্তোষপুর স্টেশনের কাছে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। এরপরই যাত্রী সুরক্ষার কথা বিবেচনা করে শিয়ালদা-বজবজ শাখায় পাওয়ার ব্লক করা হয়েছে।  দুপুর ১টা ৪৮ মিনিট থেকে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।"

পূর্ব রেলের DRM এ প্রসঙ্গে জানিয়েছেন, "সন্তোষপুর স্টেশন থেকে ১৫০ থেকে ২০০ মিটারের মধ্যে বিনা অনুমিতিতে থাকা কয়েকটি অবৈধ বসতিতে আগুন লাগে। বেশ কিছু সিলিন্ডার বিস্ফোরণের খবরও সামনে এসেছে। ওভারহেডের তার পুড়ে গিয়েছে, যার জেরে এই শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলছে। আগুন লাগার সময় কোনও ট্রেন ঘটনাস্থলের পাশে ছিল না। স্টেশন থেকে দূরে আগুন লাগায় যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পরেই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে।"


 

POST A COMMENT
Advertisement