শুধু টাকার খনি নয়, AC বেডরুম, কন্ডোম, মদের বোতলও, সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুম যেন 'লীলাক্ষেত্র'

শিয়ালদায় নামী কলেজ সুরেন্দ্রনাথে রাশি রাশি টাকা উদ্ধার হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল। আর এবার কলেজের ছাদে খোঁজ মিলল বিলাসবহুল স্যুইটের।

Advertisement
শুধু টাকার খনি নয়, AC বেডরুম, কন্ডোম, মদের বোতলও, সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুম যেন 'লীলাক্ষেত্র'কলেজের মধ্যেই এসি 'বেডরুম', কন্ডোম, মদের বোতল, 'টাকার খনি' সুরেন্দ্রনাথে ঠিক কী চলছিল?
হাইলাইটস
  • সুরেন্দ্রনাথে রাশি রাশি টাকা উদ্ধার হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল।
  • ওই কলেজের ইউনিয়ম রুম ও কমন রুম থেকে আগ্নেয়াস্ত্র, মদের বোতল, কন্ডোম উদ্ধার।
  • কলেজের ইউনিয়ন রুমেই কি চলছিল কুকীর্তি?

কলেজের ইউনিয়ন রুমেই কী যত দুষ্কর্ম? শিয়ালদায় নামী কলেজ সুরেন্দ্রনাথে রাশি রাশি টাকা উদ্ধার হওয়ার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল। আর এবার ওই কলেজের ইউনিয়ম রুম থেকে আগ্নেয়াস্ত্র, মদের বোতল, কন্ডোম উদ্ধার হতেই আরও ভয়ঙ্কর কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কলেজের ইউনিয়ন রুমেই কি চলছিল কুকীর্তি?

সুরেন্দ্রনাথে পরপর কী হল? জানুন

সূত্র মারফত জানা গিয়েছে মঙ্গলবার সুরেন্দ্রনাথ কলেজে সাফাইয়ের কাজ করছিলেন সাফাই কর্মীরা। সেই সময়ই ইউনিয়ন রুমের ভিতর থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার নোট। কিন্তু বেশিরভাগ নোটই ছিল পোড়া ও উইয়ে খাওয়া। টাকার পাশাপাশি উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্রও। যদিও এই টাকা বা আগ্নেয়াস্ত্র কী ভাবে কলেজের ইউনিয়ন রুমে এল, তা জানা যায়নি।

এরপর খোঁজ মেলে কন্ডোম, মদের বোতলের

বিকেলে কলেজের ইউনিয়ন রুম থেকে টাকা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই আরও বিস্ফোরক তথ্য সামনে আসে। জানা যায়, মুচিপাড়া থানার পুলিশের তল্লাশি চলার সময়েই বন্দুক উদ্ধারের পাশাপাশি দেখা যায় কলেজের তিনতলায় রয়েছে ২টি এসি বেডরুম। এমনকি তার সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুমও।  ছাদময় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় প্রচুর মদের বোতলও। পাশাপাশি কমনরুম থেকে পাওয়া যায় কন্ডোমের প্যাকেটও!

সূত্র মারফত জানা গিয়েছে, তিন তলায় ‘টেরেস ফেসিলিটি’-র নামে তৈরি ওই দুটি রুমে খাট থেকে শুরু করে গদি, বালিশ সব কিছুই রাখা ছিল। ঠিক কী কারণে ওই সব জিনিস কলেজের বিল্ডিংয়ে ব্যবস্থা করা হয়েছিল, তা ভাবতে গিয়ে চক্ষু চড়কগাছ অনেকেরই।

কলেজ ঘিরে একাধিক প্রশ্ন

সুরেন্দ্রনাথের মতো নামী কলেজে এমন সব জিনিস উদ্ধার হওয়ার ফলে কলেজের পরিবেশ ও পরিকাঠামোর ব্যবহার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ ওই ঘরগুলি দুই তৃণমূল নেতা ব্যবহার করতেন। কী করে কলেজের ভিতরে এমন রুম বানিয়ে থাকা এবং অনৈতিক কাণ্ড চলত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলেজকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জোরালো হয়েছে বিভিন্ন মহলে।

Advertisement

তীব্র কটাক্ষ সজল ঘোষের

সুরেন্দ্রনাথ কলেজে টাকার খোঁজ  থেকে এসি রুম, আগ্নেয়াস্ত্র, কন্ডোম উদ্ধার হওয়া নিয়ে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, "কলেজে দুটো বিলাশবহুল স্যুইট পাওয়া গিয়েছে।..সব ব্যবস্থাই আছে এখানেও। একটা ঘরে বাবা থাকত, আরেকটা ঘরে ছেলে। বাবাও কলেজে যায়, ছেলেও কলেজে যায়। ..গডফাদার সুদীপ আর নয়না।"

 

POST A COMMENT
Advertisement