Special Train To Kolkata: পুজোর আগে রেলের বড় গিফট! কলকাতা থেকে স্পেশাল ট্রেন, কোন কোন রুটে? টাইম টেবিলও রইল

পুজোর আগে রেল বড় উপহার দিচ্ছে। এক জোড়া নতুন স্পেশার ট্রেন দিচ্ছে রেল। জেনে নিন রুট এবং টাইমটেবিল।

Advertisement
পুজোর আগে রেলের বড় গিফট! কলকাতা থেকে স্পেশাল ট্রেন, কোন কোন রুটে? টাইম টেবিলও রইলকলকাতার স্পেশাল ট্রেন
হাইলাইটস
  • পুজোর আগে রেল বড় উপহার দিচ্ছে
  • এক জোড়া নতুন স্পেশার ট্রেন দিচ্ছে রেল
  • জেনে নিন রুট এবং টাইমটেবিল

ফের বাংলাকে সুখবর দিল ভারতীয় রেল। নতুন উপহার পেল কলকাতা। এবার কানপুর সেন্ট্রাল এবং আগ্রা ক্যান্ট থেকে কলকাতা পর্যন্ত এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এই ট্রেনগুলি ডিডিইউ বা দীনদয়াল উপাধ্যায় জংশন-গয়া-গোমো-ধানবাদ-আসানসোলের রাস্তায় চলবে। এর ফলে উত্তরপ্রদেশ ও বিহারের সঙ্গে বাংলার যাতায়াতে অনেক সুবিধা হবে বলে মনে করছে ভারতীয় রেল।

এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন পূর্ব মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) সরস্বতীচন্দ্র। তিনি জানান, এই লাইনের ট্রেনে অতিরিক্ত ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই কানপুর সেন্ট্রাল ও আগ্রা ক্যান্ট থেকে কলকাতার জন্য এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইতিমধ্যেই ট্রেনের সময়ও জানিয়ে দিয়েছে রেল। আসুন সেটা জেনে নেওয়া যাক-


০৪১৫৭/০৪১৫৮ কানপুর-কলকাতা-কানপুর স্পেশাল

০৪১৫৭ কানপুর-কলকাতা স্পেশাল ২৮ জুলাই থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে এই ট্রেনটি।

ট্রেনটি কানপুর সেন্ট্রাল থেকে ছাড়বে সকাল ৮টায়
ডিডিইউ পৌঁছবে দুপুর ২ টো ১৫ নাগাদ
এরপর সাসারাম ৩:৩৫ মিনিট
গয়া ৫:৩০ মিনিট
কোডারমা ৬:৪৫ মিনিট
পারসনাথ ৭:৪৫ মিনিট
গোমো ৮:০৫ মিনিট
ধানবাদ ৮:৪০ মিনিট
পরের দিন ভোর ৪:০৫-এ কলকাতায় পৌঁছবে ট্রেনটি

ফেরার পথে ০৪১৫৮ কলকাতা-কানপুর স্পেশাল ২৯ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। ট্রেনটি প্রতি বুধবার চলবে বলে জানা যাচ্ছে।

ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে সকাল ৭টা ২৫ মিনিটে
ধানবাদ ১২:৪৫ মিনিটে
গোমো ১:০৫ মিনিট
পারসনাথ ১:২৫ মিনিট
কোডারমা ২:১৫ মিনিট
গয়া ৩:৪৫ মিনিট
সাসারাম ৫:১৫ মিনিট
ডিডিইউ ৬:৩০ মিনিট
পরের দিন রাত ১ টা ২৫ মিনিটে কানপুর সেন্ট্রালে পৌঁছবে ট্রেনটি।

কোন কোচ কতগুলি থাকবে?
এসি ২ টিয়ার থাকবে ১টি
সি ৩ টিয়ার কোচের সংখ্যা থাকবে ৪টি
স্লিপার কোচ থাকবে ৯টি
সাধারণ  বা জেনারেল কোচ থাকবে ৮টি

০১৯১১ বা ০১৯১২ আগ্রা ক্যান্ট-কলকাতা-আগ্রা ক্যান্ট স্পেশাল

০১৯১১ আগ্রা ক্যান্ট-কলকাতা স্পেশাল ৩০ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে।

আগ্রা ক্যান্ট থেকে ছাড়বে ভোর ৩টে ৪০ মিনিটে
ডিডিইউ দুপুর ২:১৫ মিনিট
সাসারাম ৩:৩৫ মিনিট
গয়া ৫:৩০ মিনিট
কোডারমা ৬:৪৫ মিনিট
পারসনাথ ৭:৪৫ মিনিট
গোমো ৮:০৫ মিনিট
ধানবাদ ৮:৪০ মিনিট
পরের দিন ভোর ৪টে ০৫ মিনিটে কলকাতায় পৌঁছবে।

Advertisement

এই ট্রেনটা ফেরার পথে কলকাতা-আগ্রা ক্যান্ট স্পেশাল ৩১ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার চলবে।

কলকাতা থেকে ছাড়বে সকাল ৭টা ২৫ মিনিটে
ধানবাদ ১২:৪৫ মিনিট
গোমো ১:০৫ মিনিট
পারসনাথ ১:২৫ মিনিট
কোডারমা ২:১৫ মিনিট
গয়া ৩:৪৫ মিনিট
সাসারাম ৫:১৫ মিনিট
ডিডিইউ ৬:৩০ মিনিট
পরের দিন সকাল ৮টায় আগ্রা ক্যান্টে পৌঁছবে ট্রেনটি।

কোন কোচ কতগুলি রয়েছে?

এসি ২ টিয়ার কোচ ১টি
এসি ৩ টিয়ার কোচ  ২টি
স্লিপার কোচ ১০টি
জেনারেল কোচ ৪টি

ভারতীয় রেলের তরফে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে চলা ট্রেনগুলিতে মারাত্মক ভিড় হয়। তাই চালানো হল ট্রেন।  
 

POST A COMMENT
Advertisement