ISKCON Mid Day Meal Menu: ইসকনের মিড ডে মিলে সপ্তাহের কোন দিন কী মেনু? জানালেন CM শুভেন্দু

'অন্নামৃত' মেগা কিচেনে শিশুদের জন্য সুস্বাদু, পৌষ্টিক, পরিচ্ছন্ন মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ইসকন। একইসঙ্গে আলাদা করে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে ২ দিন করে ডিম সেদ্ধ দেবে পড়ুয়াদের। সপ্তাহে কোন দিন কী পাতে পড়বে ছাত্রছাত্রীদের?

Advertisement
ইসকনের মিড ডে মিলে সপ্তাহের কোন দিন কী মেনু? জানালেন CM শুভেন্দুইসকনের মিড ডে মিল
হাইলাইটস
  • সুস্বাদু, পৌষ্টিক, পরিচ্ছন্ন মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ইসকন
  • রাজ্য সপ্তাহে ২ দিন করে ডিম সেদ্ধ দেবে পড়ুয়াদের
  • সপ্তাহে কোন দিন কী পাতে পড়বে ছাত্রছাত্রীদের?

১ অগাস্ট, শনিবার অর্থাৎ আজ থেকে কলকাতার সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব গ্রহণ করল ইসকন। 'অন্নামৃত' মেগা কিচেনে শিশুদের জন্য সুস্বাদু, পৌষ্টিক, পরিচ্ছন্ন মধ্যাহ্নভোজের আয়োজন করেছে তারা। এই মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সারা সপ্তাহে ইসকন কী কী খাওয়া ছাত্রছাত্রীদের? সেই মেনু এদিন পড়ে শোনালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানালেন, আলাদা করে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে ২ দিন করে ডিম সেদ্ধ দেবে পড়ুয়াদের। 

কত পড়ুয়া পাবে মিড ডে মিল?
প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের মান চেক করে, পুষ্টিগুণ সম্পন্ন মিড ডে মিল দেওয়া হচ্ছে পড়ুয়াদের। এমনটাই এদিন জানান কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'আধুনিক এবং অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে ইসকন। আজ থেকে ৫০০টি বিদ্যালয়ের ৪৪ হাজার শিক্ষার্থীকে এই কিচেনে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তবে আগামী ৩ মাসের মধ্যে এই পরিষেবা সম্প্রসারিত হয়ে আড়াই লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে।'
 
উল্লেখ্য, মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছে সরকার। প্রাথমিক স্কুলে মাথা পিছু ৬ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। আপার প্রাইমারিতে ১০ টাকাই থাকছে। 

ইসকনের মেনু 
> সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে ভাত বা খিচুড়ি কিংবা পোলাও।
> সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হবে পনির কিংবা ছানা।
> কখনও দেওয়া হবে সোয়াবিন, কোনও দিন সবজি এবং কোনও দিন বাদাম।
> সপ্তাহে একদিন মিষ্টি দেওয়া হবে আর একদিন দেওয়া হবে ফল। 

প্রথম দিনের মেনুতে কী দিল ইসকন?
> ভাত, পোলাও, মটর পনির, চাটনি, লাড্ডু, মাজা, কাপ কেক ছিল প্রথমদিনের স্পেশাল মেনুতে

শুভেন্দু অধিকারী বাচ্চাদের নিজে সে খাবার পরিবেশন করেন। পরে বাকি মন্ত্রী-প্রশাসনিক কর্তা এবং ২০০ শিশুর সঙ্গে বসে সেই খাবার খান। 

'আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন'
মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের কটাক্ষ করে বলেন, 'আগেই আন্ডা আন্ডা করে মিছিল করে ফেললেন আপনারা। ইসকন সাত্ত্বিক আহার তৈরি করে। তাদের নিজস্ব রীতিনীতি রয়েছে। সেটার সঙ্গে ওরা সমঝোতা করতে পরবে না।' একইসঙ্গে তাঁর সংযোজন, 'সেলফ হেলপ গ্রুপের মাধ্যমে আলাদা করে সপ্তাহে ২ দিন ডিম সেদ্ধ দেব আমরা। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখ বন্ধ রাখবেন আর মনে মনে প্রশংসা করবেন। অন্তত আজকের দিনের জন্য হিংসে রিপু নিয়ন্ত্রণ করবেন।' 

Advertisement

কারও চাকরি যাবে না
মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, 'একমাস আগে মিছিল চোখে পড়েছিল, মিড ডে মিলের রাঁধুনি দিদি-বোনেদের নিয়ে মিছিল করেছিলেন অনেকে। হিন্দু সরকার আমাদের কাছে কেড়ে নিচ্ছে, বলা হয়েছিল। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর ২টো জিনিস রপ্ত করেছিল। ধৈর্য এবং সংযম। মিছিলকারীদের উদ্দেশে বলি, রাঁধুনি মা, দিদি-বোন কেউ কর্মচ্যুত হবেন না। ইসকন রান্না ও বিতরণের প্রক্রিয়াতে তাঁদের যুক্ত করবেন।' পাশাপাশি তিনি জানিয়েছেন, আগের সরকার মাত্র ২ হাজার টাকা দিত কিন্তু এখন থেকে ৩ হাজার টাকা দেওয়া হবে এই কর্মীদের। 

 

POST A COMMENT
Advertisement