Jhalmuri Counter at Brigade: শপথের ব্রিগেডেও সেই ঝালমুড়ি, কাউন্টারে ভিড় বিজেপি কর্মী সমর্থকদের

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ফোকাসে ঝালমুড়ি। ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝালমুড়ি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে গিয়েছে। আর আজও সেই একই ছবি। বিগ্রেডেও দেখা যাচ্ছে ঝালমুড়ি কাউন্টার। সেখানে ভিড় করেছেন কর্মী সমর্থকেরা।

Advertisement
শপথের ব্রিগেডেও সেই ঝালমুড়ি, কাউন্টারে ভিড় বিজেপি কর্মী সমর্থকদেরব্রিগেডেও ঝালমুড়ি
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ফোকাসে ঝালমুড়ি
  • ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • তারপর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝালমুড়ি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে গিয়েছে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ফোকাসে ঝালমুড়ি। ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে রাস্তার ধারের দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝালমুড়ি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে গিয়েছে। আর আজও সেই একই ছবি। বিগ্রেডেও দেখা যাচ্ছে ঝালমুড়ি কাউন্টার। সেখানে ভিড় করেছেন কর্মী সমর্থকেরা।

আসলে শনিবার শপথ নেবেন বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথগ্রহণ করবেন। আর এই অনুষ্ঠানটি হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই মতো সেজে উঠেছে বাংলার এই 'প্রাচীন রাজনৈতিক মাঠ'। গেরুয়া পতাকা ছেয়ে গিয়েছে চারিদিকে। আর সেখানেও ফোকাসে 'ঝালমুড়ি'। শনিবার সকাল থেকে ব্রিগেড চত্বরেও ঝালমুড়ির কাউন্টার দেখা যাচ্ছে। সেখানে সকাল থেকেই ভিড়। অনেকেই ঝালমুড়ি খেতে শুরু করেছেন। 

আসলে এই বছরের ভোটপ্রচারের প্রথম থেকেই বাঙালি অস্মিতায় শান দিয়েছে বিজেপি। সেই মতো মাছ-ভাত থেকে শুরু করে ঝালমুড়ির মতো বিষয়গুলি সামনে এসেছে। আর সেই রেশ থাকল শনিবারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও। 


কখন শপথ? 
আজ সকাল ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যেরা শপথ নেবেন। সেই সময় সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির তাবড় সব নেতারা। পাশাপাশি বাংলার বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষদেরও ডাকা হয়েছে। এছাড়া রাজনৈতিক হামলায় যেই সকল বিজেপি কর্মী মারা গিয়েছেন, তাঁদের পরিবারের লোকজনকেও আজ আমন্ত্রণ জানান হয়েছে। 

ভিড় বাড়ছে ব্রিগেডে
আজ শপথ। সেই মতো সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। চারিদিকে গেরুয়া পতাকার ছড়াছড়ি। চলছে রবীন্দ্র সঙ্গীত। পাশাপাশি কর্মী সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই ইতিমধ্যে মাঠে এসে উপস্থিত হয়েছে। আবার প্রচুর কর্মী সমর্থক হাজির হয়েছেন শিয়ালদা ও হাওড়ায়। তাঁরা মিছিল করে ব্রিগেড আসতে শুরু করেছেন।

কোথায় দেখবেন লাইভ? 
যাঁরা আজ ব্রিগেডে যেতে পারছেন না, তাঁরা মোবাইলে লাইভ দেখুন এই অনুষ্ঠান। সেক্ষেত্রে এই সব ফেসবুক পেজে লক্ষ্য রাখুন-

Advertisement

  • BJP West Bengal ফেসবুক পেজ
  • Suvendu Adhikari ফেসবুক পেজ
  • Narendra Modi ফেসবুক পেজ
  • Amit Shah ফেসবুক পেজ

  

POST A COMMENT
Advertisement