Kakali vs Kalyan: কাকলি VS কল্যাণ কাদা ছোড়াছুড়ি চরমে, শ্রীরামপুরের MP-র বিরুদ্ধে বিস্ফোরক চিঠি বারাসতের MP-র

সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের অন্দরের নজিরবিহীন সংঘাত এবার লোকসভার অন্দরে পৌঁছে গেল। কী কী বিস্ফোরক অভিযোগ এনেছেন কাকলি?

Advertisement
 কাকলি VS কল্যাণ কাদা ছোড়াছুড়ি চরমে, শ্রীরামপুরের MP-র বিরুদ্ধে বিস্ফোরক চিঠি বারাসতের MP-রকল্যাঁণ বনাম কাকলি
হাইলাইটস
  • কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ কাকলী ঘোষ দস্তিদারের
  • লোকসভার স্পিকার ওম বিড়লাকে দিলেন চিঠি
  • মহিলাদের অবমাননা সহ একাধিক অভিযোগ তাঁর

তৃণমূলের অন্দরের নজিরবিহীন সংঘাত এবার লোকসভার অন্দরে পৌঁছে গেল। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবার সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনলেন। তৃণমূলের লোকসভার চিফ হুইপের বিরুদ্ধে সংসদের অন্দরে দুর্ব্যবহার, মৌখিক নিগ্রহ এবং মহিলা সাংসদদের প্রতি অপমানজনক আচরণের অভিযোগ তুলে স্পিকার ওম বিড়লাকে চিঠ লিখেছেন তিনি। 

বৃহস্পতিবার লেখা ওই অভিযোগপত্রে কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার ভিতরে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং একাধিক মহিলা সাংসদের প্রতিও একই ধরনের অসম্মানজনক আচরণ করেছেন। তিনি অভিযোগপত্রে নারী বিদ্বেষমূলক আচরণের প্রসঙ্গও উল্লেখ করেছেন। 

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার স্পিকারের কাছে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়েরের অনুমতিও চেয়েছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। 

চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার উল্লেখ করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ শুধু তাঁর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, দলের একাধিক মহিলা সাংসদের সঙ্গে তিনি একই ধরনের ব্যবহার করেন। 

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের বারাসতের সাংসদকে লোকসবার চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেন। তাঁর জায়গায় ওই পদ দেন শ্রীরামপুরের সাংসদকে। এরপর থেকেই তৃণমূলের সংসদীয় দলে অভিযোগ-পাল্টা অভিযোগের পর্ব শুরু হয়েছে। রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে কাকলি ঘোষ দস্তিদারের দলবদল নিয়েও। 

তৃণমূল সাংসদ কাকলি আনুষ্ঠানিক ভাবে লোকসভার স্পিকারের কাছে কল্যাণের বিরুদ্ধে অভিযোগ জানানোর অনুমতি চাওয়ায় সেই জল্পনা আরও উস্কে উঠেছে। তাঁর অভিযোগের তালিকায় রয়েছে মৌখিক নিগ্রহ, দুর্ব্যবহার এবং মহিলা সাংসদদের প্রতি অবমাননাকর আচরণ।  

 

POST A COMMENT
Advertisement