West Bengal Weather Update: আজ থেকেই ফর্মে ফিরবে কালবৈশাখী, দাপট দেখাবে বৃষ্টিও, কোন কোন জেলা ভিজবে?

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পাশাপাশি রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আর এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে সাধারণ মানুষের একবারে যাতা অবস্থা! অনেকেরই প্রশ্ন, কবে নামবে শান্তির বৃষ্টি? আর এই বিষয়ে সুখবর দিয়েছে হাওয়া অফিস। যতদূর জানা যাচ্ছে, আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে কালবৈশাখীর দাপট। শুক্রবার পর্যন্ত কালবৈশাখী খেলা দেখাতে পারে। যার ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত আবহাওয়ার বিস্তারিত আপডেট জেনে নিন। 

Advertisement
আজ থেকেই ফর্মে ফিরবে কালবৈশাখী, দাপট দেখাবে বৃষ্টিও, কোন কোন জেলা ভিজবে?পশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী
  • এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে সাধারণ মানুষের একবারে যাতা অবস্থা
  • আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পাশাপাশি রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আর এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে সাধারণ মানুষের একবারে যাতা অবস্থা! অনেকেরই প্রশ্ন, কবে নামবে শান্তির বৃষ্টি? আর এই বিষয়ে সুখবর দিয়েছে হাওয়া অফিস। যতদূর জানা যাচ্ছে, আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে কালবৈশাখীর দাপট। শুক্রবার পর্যন্ত কালবৈশাখী খেলা দেখাতে পারে। যার ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত আবহাওয়ার বিস্তারিত আপডেট জেনে নিন। 

আজই বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে কয়েক দিন অস্বস্তিকর পরিবেশ থেকেছে। তাপমাত্রার পারদ চড়েছে অনেকটাই। যদিও তার থেকে কিছুটা হলেও মুক্তি মিলতে পারে আজ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে আশা করাই যায়। 

কোন কোন জেলায় বৃষ্টি? 
প্রচণ্ড গরমে হাঁসফাঁস করেছে দক্ষিণবঙ্গ। অত্যধিক আর্দ্রতার কারণে একাধিক জেলায় অস্বস্তি একবারে চরমে উঠেছে। যদিও বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এক্ষেত্রে আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবল পূর্বাভাস থাকছে। 

তবে এই সময় কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বেশি। আর সেই তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। ইতিমধ্যেই এই সব জেলায় হলুদ সতর্কতা জারি হয়ে গিয়েছে। এই সব জেলায় বৃষ্টির প্রকোপ থাকবে বেশি। পাশাপাশি বইতে পারে কালবৈশাখী। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কলকাতাতেও ঝড়বৃষ্টি হবে। তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে রাজ্যের রাজধানীতেও।

উত্তরে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে চরম গরম। আর ঠিক তার উল্টো ছবি ছিল উত্তরবঙ্গে। সেখানে প্রায় রোজই নিয়ম করে ঝড়বৃষ্টি হয়েছে। যার ফলে তাপমাত্রা ছিল একবারেই নিয়ন্ত্রণের মধ্যে। আর এমনই পরিস্থিতি এখন উত্তরবঙ্গে চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। 

Advertisement

যদিও আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে কমবে বৃষ্টি। যদিও এই সব জেলায় এখনই তীব্র গরম অনুভূত হওয়ার সম্ভাবনা প্রায় নেই। বরং পাহাড়ের দিকে মনোরম পরিবেশই থাকবে।

POST A COMMENT
Advertisement