KMC notice Sealdah Flyover: এবার শিয়ালদা ফ্লাইওভারের নীচে চলবে বুলডোজার? ৭ দিনের ডেডলাইন দোকানদারদের

শিয়ালদা ফ্লাইওভারের নীচে রয়েছে সারি সারি দোকান। আর সেখানেই এবার নোটিশ দিল কেএমসি। ৭ দিন ডেডলনাইন। তার মধ্যে উঠে না গেলে হবে বুলডোজার অ্যাকশন?

Advertisement
এবার শিয়ালদা ফ্লাইওভারের নীচে চলবে বুলডোজার? ৭ দিনের ডেডলাইন দোকানদারদের শিয়ালদা ফ্লাইওভারের তলায় চলবে বুলডোজার?
হাইলাইটস
  • শিয়ালদা ফ্লাইওভারের নীচে রয়েছে সারি সারি দোকান
  • আর সেখানেই এবার নোটিশ দিল কেএমসি
  • ৭ দিন ডেডলনাইন

ক্ষমতায় আসার পরই বেআইনি জবরদখল ও অবৈধ নির্মাণ মুক্তির পথে কাজ শুরু করেছিল বিজেপি সরকার। আর এবার সেই কাজে তাদের নজর পড়েছে শিয়ালদা ফ্লাইওভারে। এই ফ্লাইওভারের নীচে বেআইনিভাবে দখল করে রাখা দোকানগুলিকে নোটিশ দেওয়া হয়েছে (এই নোটিসের সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in)। পুরসভার ঠিক করে দেওয়া সময় সীমার মধ্যে সরে না গেলে দোকানগুলি ভেঙে দেওয়া হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাতেই মাথায় হাত দোকানদের। অনিশ্চয়তায় দিন কাটাতে শুরু করেছেন তারা।

নোটিশে কী বলা হয়েছে? 
শিয়ালদা ফ্লাইওভার শহরের একটা গুরুত্বপূর্ণ উড়ালপুর। আর তার নীচেই রয়েছে অসংখ্য দোকান। এবার সেই দোকানগুলির মধ্যে যেগুলি অবৈধ, সেগুলিকে ৭ দিনের মধ্য়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা বলে খবর মিলছে। 

এই বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদা ফ্লাইওভারের নীচে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, তাদের মধ্যে যারা বেআইনিভাবে ব্যবসা করছেন, তাদের ৭ দিনের মধ্যে উঠে যেতে হবে। নইলে পুরসভা অ্যাকশন নেবে বলে দাবি করা হয়েছে। 

নোটিশে লেখা রয়েছে, আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে অবস্থিত বিদ্যাপতি সেতু বা শিয়ালদা ফ্লাইওভারের নীচে অবৈধভাবে দখল করে থাকা সকল ব্যক্তি যারা কলকাতা পৌর কর্পোরেশনের আইন ১৯৮০ ধারা ৩৭১ সহ ধারা ৫১৬-র বিধান লঙ্ঘন করে অস্থায়ীভাবে বিভিন্ন ধরনের কাঠামো বা স্থাপনা নির্মাণ করেছেন, তাদের এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী ৭ দিনের মধ্যেই সমস্ত কাঠামো অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই উক্ত কাঠামো বা স্থাপনা অপসারণ না করলে কলকাতা পৌর কর্পোরেশন আইন ১৯৮০ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেবে কেএমসি। 

তবে শুধু শিয়ালদা স্টেশন নয়, এর পাশাপাশি একাধিক জায়গাতে নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া যাদবপুর ও সন্তোষপুরের মাঝের সুকান্ত সেতুর নীচের বাজারেও দেওয়া হয়েছে নোটিশ। সেখানেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানা হয়েছে।

স্টেশনে স্টেশনে চলছে বুলডোজার অভিযান?
বিজেপি সরকার আসার পরই নিজের জমিতে বেআইনি জবরদখল তুলে দেওয়ার কাজে লেগে পড়েছে ভারতীয় রেল। ইতিমধ্যেই শিয়ালদা, দমদম, পার্কসার্কাস, যাদবপুর সহ একাধিক জায়গায় বুলডোজার চলেছে। তোলা হয়েছে দোকান। আরও কিছু জায়গায় দেওয়া হয়েছে নোটিশ। এখন দেখার সেগুলিতে কবে আবার বুলডোজার চলে।

Advertisement

  

 

POST A COMMENT
Advertisement