Dilip Ghosh on Abhishek Banerjee:'বুলডোজার সব জায়গায় পৌঁছতে পারে', পুর নোটিস নিয়ে অভিষেককে হুঁশিয়ারি দিলীপের?

ফলতা নির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড়। এক লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অন্যদিকে জামানত বাজেয়াপ্তের দশা তৃণমূল কংগ্রেস প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। সুষ্ঠুভাবে নির্বাচন হলে কী হতে পারে তা দেখিয়ে দিয়েছে ফলতা। নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভার পাঠান নোটিস নিয়েও নিজের মতামত প্রকাশ করেন দিলীপ ঘোষ।

Advertisement
'বুলডোজার সব জায়গায় পৌঁছতে পারে', পুর নোটিস নিয়ে অভিষেককে হুঁশিয়ারি দিলীপের?অভিষেকের বাড়িতে পুর নোটিস নিয়ে কড়া জবাব দিলীপের

ফলতা নির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড়। এক লাখের বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অন্যদিকে জামানত বাজেয়াপ্তের দশা তৃণমূল কংগ্রেস প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। সুষ্ঠুভাবে নির্বাচন হলে কী হতে পারে তা দেখিয়ে দিয়েছে ফলতা। নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সেইসঙ্গে  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভার পাঠান নোটিস নিয়েও নিজের মতামত প্রকাশ করেন দিলীপ ঘোষ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠান কলকাতা পুরনিগমের নোটিসের সময়সীমা শেষ হচ্ছে আজ। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুলে আইনি পথে চিঠি দিন। আইনের মাধ্যমেই যেতে হবে। আইন সবার জন্য সমান। বুলডোজার সবখানে পৌঁছতে পারে।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কালীঘাটের বাসভবনের বেআইনি অংশ ভেঙে ফেলা এবং তাঁর নিজস্ব সম্পত্তির পুনর্মূল্যায়ন নিয়ে নোটিস ধরিয়েছে কলকাতা পুরসভা। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব অভিষেক বলেছিলেন, 'যাঁরা এসব প্রশ্ন করছেন, তাঁরা কলকাতা পুরসভাকে গিয়ে জিজ্ঞেস করুন, অবৈধ অংশটা কোথায়? আগে জিজ্ঞেস করে আসুন, তারপরে আমার থেকে উত্তর নেবেন। নির্দিষ্ট করে জিজ্ঞেস করে আসুন কোনটা অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, আমার থেকে উত্তর নিয়ে যাবেন।' এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ না খুলে আইনি পাবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য অভিষেককে এদিন পরামর্শ দেন দিলীপ ঘোষ।

এদিকে জানা গিয়েছে, রবিবার সকালেই নিজের আইনজীবীর মাধ্যমে কলকাতা পুরনিগমকে  চিঠি পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই চিঠিতে পুর কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জবাব দেওয়ার জন্য আরও ১০ দিন সময় চেয়ে আবেদন করা হয়েছে । এই পদক্ষেপের পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তবে কি আইনি জটিলতা এড়াতেই এবার সুর নরম করলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।
 
Advertisement

POST A COMMENT
Advertisement