মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টাতেই অ্যাকশন পুলিশের, কলকাতায় CJP Protest এ সাংবাদিক নিগ্রহে পাকড়াও ১১

কলকাতায় প্রতিবাদের নামে গোলমাল। সাংবাদিকদের উপর হামলা। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাকড়াও করা হল ১১ জন অভিযুক্তকে।

Advertisement
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টাতেই অ্যাকশন পুলিশের, কলকাতায় CJP Protest এ সাংবাদিক নিগ্রহে পাকড়াও ১১ কলকাতায় তাণ্ডব, নিগ্রহের অভিযোগে গ্রেফতার ১১

কলকাতায় নিট-প্রতিবাদের নামে সাংবাদিক নিগ্রহ ও বিশৃঙ্খলার ঘটনায় 'শুক্রবারি'দের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৪ ঘণ্টা টাকার আগেই অভিযুক্তদের পাকড়াও করল পুলিশ। গ্রেফতার ১১। ধৃতরা কেউই পড়ুয়া নন। অভিযুক্তদের মধ্যে আবার দু'জন ভিনরাজ্যে পালানোর চেষ্টা করছিলেন।

ধৃতরা হল- জোড়াসাঁকোর ইরফান খুরশেদ, পাটুয়ার বাগান লেনের এরশাদ আলি ওরফে সাজিদ, তিলজলার মহম্মদ মঈনুদ্দিন, জোড়াসাঁকোর মহম্মদ আলমগীর ওরফে রাজু, জোড়াসাঁকোর ইমরান আহমেদ ওরফে গোপী, জোড়াসাঁকোর খালিদ রেজা ওরফে রিংকু, বেনিয়াপুকুরের জমীর আহমেদ ওরফে মিনকু, বেক বাগানের মহসিন খান, কড়েয়ার দীপক ভৌমিক ওরফে ভিকি, গার্ডেনরিচের মহম্মদ আজাদ এবং মেটিয়ারবুরুজের মহম্মদ আফরোজ।

এর মধ্যে মহম্মদ আফরোজকে ভিডিয়ো ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ। সে ভিনরাজ্যে পালানোর চেষ্টা করছিল। পশ্চিম বর্ধমানের অণ্ডালে তাকে ধরে পুলিশ। সেখানেই পাকড়াও আর এক অভিযুক্ত গার্ডেনরিচের মহম্মদ আজাদও।

শুক্রবার নিট প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি ও বাম সংগঠনগুলি। ওই প্রতিবাদ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-জুতো-জলের বোতল ছোড়া হয় বলে অভিযোগ। হামলার মুখে পড়েন সাংবাদিকরাও। তাঁদের হেনস্থা করে বহিরাগতরা। কয়েকজনকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। তাঁদের দেখতে যান রাজ্যের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শুভেন্দু অধিকারী বলেন,'প্রাক্তন মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) বলতেন, শুক্রবার সব ছাড় আছে। সেই শুক্রবারের লোকেরাই ঘটনা ঘটিয়েছে। তাদের চিহ্নিত করেছি। ওদের সঙ্গে নিটের কোনও সম্পর্ক নেই। সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। শুক্রবারিরা চিহ্নিত হয়েছে। কয়েকটা দিন অপেক্ষা করুন। এদের কী করতে হয়, সেটা আমি জানি!'

POST A COMMENT
Advertisement