Kolkata Flyover: ফ্লাইওভারে নানা রঙের রাস্তা, রাতে ড্রাইভারের অসুবিধা হতে পারে? কলকাতা ট্র্যাফিক পুলিশ যা জানাল...

লাল, গেরুয়া, কমলা, নীল, গোলাপি সব ধরনের রং দেখা যাচ্ছে দুই উড়ালপুলে। শহরের এই দুই ফ্লাইওভার ছাড়াও অরবিন্দ সেতু, ধনধান্যে সেতু, চেতলা ব্রিজ এবং ইএম বাইপাসের মেট্রোপলিটন ক্রসিংয়ের কাছে দুটি কালভার্টেও রঙের কাজ হবে বলে জানা গিয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের তদারকিতেই গোটা কাজটি করা হচ্ছে।

Advertisement
ফ্লাইওভারে নানা রঙের রাস্তা, রাতে ড্রাইভারের অসুবিধা হতে পারে? কলকাতা ট্র্যাফিক পুলিশ যা জানাল...কলকাতা ফ্লাইওভার
হাইলাইটস
  • কলকাতার বেশ কিছু উড়ালপুল ও ব্রিজকেও ঢেলে সাজানোর ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা ও হুগলি রিভার ব্রিজ কমিশনারস ((HRBC)।

বছর বছর শহরের রং বদলায়। এ বছরও ব্যতিক্রম কিছু নয়। বাঙালির প্রিয় দুর্গাপুজো উপলক্ষ্য়ে বিজেপি সরকারের উদ্য়োগে গোটা তিলোত্তমা নতুন করে সাজছে। কোথাও আলোর রোশনাই, কোথাও বা আলপনা। আর এরই মাঝে কলকাতার বেশ কিছু উড়ালপুল ও ব্রিজকেও ঢেলে সাজানোর ব্যবস্থা নিয়েছে কলকাতা পুরসভা ও হুগলি রিভার ব্রিজ কমিশনারস ((HRBC)। ইতিমধ্য়েই গড়িয়াহাট ও চিংড়িঘাটা ফ্লাইওভারে চলছে রংয়ের কাজ। তবে সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগ সামনে আসতেই যেমন অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন, তেমনি অনেকেই আবার আশঙ্কা করছেন যে গাড়ি চালানোর সময় ভিশন সমস্যা হতে পারে, এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও নাকি রয়েছে। এই সবটা নিয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ কী বলছে? bangla.aajtak.in-এর সঙ্গে কথা বললেন শহরের এক ট্রাফিক সার্জেন্ট।  

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ট্রাফিক সার্জেন্ট বলেন যে উড়ালপুল ও ব্রিজগুলিতে রং হওয়ার কারণে যান চলাচলে যে সমস্যা হচ্ছে, সেরকম কোনও রিপোর্ট এখনও পর্যন্ত তাঁদের কাছে আসেনি। এমনিতে যে রং ব্যবহার করা হচ্ছে তা গ্লসি কালার নয়, অর্থাৎ সূর্যের আলো বা রাস্তার আলো সেই রংয়ের ওপর পড়লে তা প্রতিফলিত হয়ে চোখে পড়ার কোনও সম্ভাবনা নেই। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না কোনও দুর্ঘটনা ঘটতে পারে। এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনার হয়নি। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে গড়িয়াহাট উড়ালপুলের রং করার কাজ শুরু হয়ে গিয়েছে। দুটি লেনসহ উড়ালপুলটি প্রায় ১ কিমি দীর্ঘ। পুলিশ জানিয়েছে, গড়িয়াহাট উড়ালপুলটি বেশ ব্যস্ত থাকে, তাই রং করার জন্য ছুটির দিনে সকালে একবার একটি লেন বন্ধ রাখতে বলা হয়েছে। সপ্তাহের অন্যান্য দিনে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুটি লেনই বন্ধ রেখে রং করার কাজ চলছে। পুলিশ আশা করছে যদি বৃষ্টি না হয় তাহলে চতুর্থীর আগেই রঙের কাজ শেষ হয়ে যাবে। 

অন্যদিকে চিংড়িঘাটা উড়ালপুলের রং করার কাজও প্রায় শেষের দিকে। তবে এই রং হওয়ার ফলে যান চলাচলের ওপর এর প্রভাব পড়বে, সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দিয়েছে ট্রাফিক বিভাগ। কলকাতা পুরসভা ও হুগলি রিভার ব্রিজ কমিশনারস (HRBC) শহরের একাধিক রাস্তা ও উড়ালপুল রাঙিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই গড়িয়াহাট ও চিংড়িঘাটা উড়ালপুল রং করার কাজ শুরু হয়েছে। শহর সাজিয়ে তোলার পরিকল্পনার মধ্যেই এই রাস্তা রং করার উদ্যোগ। এর জন্য পুলিশ রাত ১১টা থেকে সকাল ৭ টা পর্যন্ত রাস্তা বন্ধ রাখার অনুমতি দিয়েছে। কেএমডিএ-এর এক কর্মকর্তা জানিয়েছেন যে তারা উড়ালপুলের রাস্তায় VIBGYOR রং করছেন। ইতিমধ্যেই শহরের দুই উড়ালপুলে রং করার কাজ শুরু হয়ে গিয়েছে। 

Advertisement

লাল, গেরুয়া, কমলা, নীল, গোলাপি সব ধরনের রং দেখা যাচ্ছে দুই উড়ালপুলে। শহরের এই দুই ফ্লাইওভার ছাড়াও অরবিন্দ সেতু, ধনধান্যে সেতু, চেতলা ব্রিজ এবং ইএম বাইপাসের মেট্রোপলিটন ক্রসিংয়ের কাছে দুটি কালভার্টেও রঙের কাজ হবে বলে জানা গিয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের তদারকিতেই গোটা কাজটি করা হচ্ছে।  

POST A COMMENT
Advertisement