নমাজ পাঠ নিয়ে ধুন্ধুমার প্রকাশ্য রাস্তায় নমাজ পাঠ করা নিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধল কলকাতায়। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হল মুসলিম যুবকদের। ঘটনাস্থল রাজাবাজার এলাকা।
জানা গিয়েছে, রাজাবাজার এলাকায় শুক্রবার সকালে রাস্তা আটকে নমাজ পাঠ করতে যাচ্ছিলেন স্থানীয় একদল যুবক। কিন্তু সেই মুসলিম যুবকদের বাঁধা দেন পুলিশকর্মীরা। পুলিশের সঙ্গে বচসা বেঁচে যায় তাঁদের। যুবকদের বক্তব্য, রাস্তাতেই নমাজ পাঠ করবেন তাঁরা। পুলিশি বাঁধা মানবেন না।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকরা রীতিমতো তেড়ে এসে বলেন, 'আমরা কিছু জানি না, রাস্তার উপরই নমাজ পড়ব।' এই ঘটনা ঘিরে মুসলিম অধ্যুষিত রাজাবাজারের ওই এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নামে পুলিশ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথগ্রহণ করার পর এটাই ছিল প্রথম জুম্মার নমাজ। সরকারি নির্দেশের পর শুক্রবার পুলিশ রাজাবাজারে এসে মুসলিমদের রাস্তায় নমাজ পড়তে নিষেধ করে। কিন্তু যুবকরা অনড় ছিলেন। 'আল্লাহ হু-আকবর' বলতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে প্রশাসন CRPF মোতায়েন করে। পুলিশ কড়া ভাবে জানিয়েছে, আইন কোনও ভাবেই হাতে তুলে নেওয়া যাবে না।
প্রসঙ্গত, শুক্রবার, জুম্মাবারে ৫ বার নমাজ পাঠ করেন মুসলিমরা। রাজাবাজার এলাকার মুসলিমরাও নমাজ পাঠের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রাস্তা আটকে নমাজ পাঠ নিয়ে আপত্তি তোলে পুলিশ। BJP ক্ষমতায় আসার পর বরানগরের বিধায়ক অর্জুন সিং আজ তককে বলেছিলেন, 'রাজ্যের রাস্তায় আর নমাজ পড়ার অনুমতি দেওয়া উচিত নয়। মসজিদ প্রার্থনার জন্যই করা হয়। মানুষের সেখানে গিয়ে নমাজ পড়া উচিত।' এদিন এই নমাজ পাঠ নিয়ে বেশ কিছুক্ষণ বচসা ও ধুন্ধুমার কাণ্ডের পর শেষ পর্যন্ত পুলিশ এসে হটিয়ে দেন বিক্ষোভকারী মুসলিম যুবকদের।