Kolkata Golpark Violence: ব্যাপক গুলি, বোমাবাজি গোলপার্ক এলাকায়, সোনা পাপ্পুর গ্যাংয়ের তাণ্ডব, ঠিক কী হয়েছে?

ফের কলকাতায় চলল গুলি। হল বোমাবাজি। এবার গোলপার্ক এলাকায়। রবিবার রাত ৮টা নাগাদ থানার গোলপার্কের কাঁকুলিয়া রোডে এই ফায়ারিং হয়েছে বলে জানা গিয়েছে। এরপর তড়িঘড়ি খবর যায় পুলিশের কাছে। রবীন্দ্র সরোবার থানার পুলিশ সেখানে হাজির হয়। 

Advertisement
ব্যাপক গুলি, বোমাবাজি গোলপার্ক এলাকায়, সোনা পাপ্পুর গ্যাংয়ের তাণ্ডব, ঠিক কী হয়েছে?গোলপার্কে গুলি
হাইলাইটস
  • ফের কলকাতায় চলল গুলি
  • এবার গোলপার্ক এলাকায়
  • ৮টা নাগাদ থানার গোলপার্কের কাঁকুলিয়া রোডে এই ফায়ারিং হয়েছে বলে জানা গিয়েছে

ফের কলকাতায় চলল গুলি। হল বোমাবাজি। এবার গোলপার্ক এলাকায়। রবিবার রাত ৮টা নাগাদ থানার গোলপার্কের কাঁকুলিয়া রোডে এই ফায়ারিং হয়েছে বলে জানা গিয়েছে। এরপর তড়িঘড়ি খবর যায় পুলিশের কাছে। রবীন্দ্র সরোবার থানার পুলিশ সেখানে হাজির হয়। 

স্থানীয় সূত্রে খবর, পুলিশ যাওয়ার পর তাদের উপরও আক্রমণ হয়। ভাঙচুর হয় গাড়ি বলেও অভিযোগ। তারপর সেখানে বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এলাকায় গিয়েছিলেন পুলিশের উচ্চ পদস্ত আধিকারিকরা। চলছে তল্লাশি। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'গোটা রাজ্যটাকে চালায় মাফিয়া, দৃষ্কৃতীরা এবং জালিয়াতরা। পুলিশও তাঁদের সঙ্গে মিলে রয়েছে। সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।' 
  
কী জানা যাচ্ছে? 
এই ঘটনার পর থেকেই এলাকায় ভয়ের পরিবেশ রয়েছে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে যে রবিবার গোলপার্কের পঞ্চাননতলার একটি ক্লাবে চলছিল পিকনিক। সেই পিকনিক থেকেই বিবাদের শুরু। সন্ধ্যার পর দুই গোষ্ঠীর অশান্তি চরমে ওঠে। তখনই প্রায় ১০০ থেকে ১৫০ জন দুষ্কৃতী মুখে রুমাল বেঁধে এলাকায় উপস্থিত হয় বলে অভিযোগ। এরপর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ফায়ারিং শুরু হয়। ছোড়া হয় বোমা। এমনকী চলে ইঁটবৃষ্টি। এরপর পুলিশ পৌঁছলে তাদের গাড়িও ভাঙচুর করা হয়। এমনকী ছাড় পায়নি এলাকার মানুষের বাইকও বলেও অভিযোগ করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। তারপর মোটামুটি এলাকা ঠান্ডা হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় মিলেছে গুলির খোল। পাশাপাশি বোমার সুতলিও উদ্ধার হয়েছে। বিভিন্ন জায়গায় মিলেছে রক্তের ছাপ। 

আহত দুই
এই ঘটনার দুইজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। আহতদের মধ্যে একজন হলেন গণেশ দাস। তাঁর বুকে লেগেছে গুলি। এছাড়া সনৎ সিংহ নামেক এক ব্যক্তিও আহত হেছেন। তাঁর মাথায় লেগেছে আঘাত। এই দুইজনেরই চিকিৎসা হচ্ছে পিজি হাসপাতালে। 

Advertisement

কাদের বিরুদ্ধে অভিযোগ? 
স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে সোনা পাপ্পু। গত গণেশপুজোতেও সোনা পাপ্পুর দলই ঝামেলা করেছিল বলে জানিয়েছে তারা। 

এই ঘটনার পর সেখানে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাঁক ঘিরেও স্থানীয়দের চলে বিক্ষোভ। তারপর পরিস্থিতি শান্ত হলে বৈশ্বানর জানান, পিকনিক নিয়েই ঝামেলার সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

   

 

POST A COMMENT
Advertisement