Kolkata Flat : বসবাসের জন্য কলকাতা থেকে মুখ ফেরাচ্ছে আম আদমি, কোন শহরে সবথেকে বেশি বিক্রি হচ্ছে বাড়ি-ফ্ল্যাট?

এরপরই আছে হায়দরাবাদ। সেখানে বাড়ি বিক্রি ২২ শতাংশ বেড়ে ১৪,৪১০ ইউনিটে পৌঁছেছে। অন্যদিকে, চেন্নাইয়ে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬,৩২৩টি বাড়ি বিক্রি হয়েছে। নতুন সরবরাহের ক্ষেত্রে হায়দরাবাদ পুনে এবং দিল্লি-এনসিআরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

Advertisement
কলকাতা থেকে মুখ ফেরাচ্ছে আম আদমি, কোন শহরে সবথেকে বেশি বিক্রি হচ্ছে বাড়ি-ফ্ল্যাট? কলকাতায় কমছে ফ্ল্যাট বিক্রি
হাইলাইটস
  • রিপোর্টে উল্লেখ, দক্ষিণ ভারতের শহরগুলির পারফরম্যান্স সবচেয়ে ভালো
  • তার মধ্যে বেঙ্গালুরুতে বিক্রি সব থেকে বেড়েছে

বাড়ি ক্রেতাদের সব থেকে পছন্দের শহর বেঙ্গালুরু। সেখানে কলকাতাকে আর সেভাবে পছন্দ করছেন না ক্রেতারা। অন্য শহরের বাসিন্দারাও কলকাতায় ফ্ল্যাট কিনতে চাইছেন না। যাঁদের একটু সামর্থ্য আছে তাঁরা মুখ ফেরাচ্ছেন   তিলোত্তমা থেকে। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ থাকলেও ভারতের রিয়েল এস্টেটের বাজারের ভালো। দেশের নাগরিকদের সম্পত্তি বাড়ানোর প্রবণতা বেড়েছে। দেশের শীর্ষ ৯ শহরে আবাসন বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক্স সংস্থা প্রপইকুইটির (PropEquity) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বাড়ির চাহিদা বেড়েছে। 

৯ শহরে বাড়ি বিক্রি বেড়েছে ১৯ শতাংশ

২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের শীর্ষ ৯ শহরে মোট বাড়ি বিক্রি বছরে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,১২,৪৫৮ ইউনিটে পৌঁছেছে। আগের ত্রৈমাসিকের তুলনায়ও বিক্রি ১৪ শতাংশ বেড়েছে। একইসঙ্গে নতুন প্রকল্পের সরবরাহ ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,১৭,৬০৯ ইউনিটে পৌঁছেছে। আগের ত্রৈমাসিকের তুলনায় নতুন লঞ্চও বেড়েছে ২৭ শতাংশ।

দক্ষিণ ভারতের দাপট, শীর্ষে বেঙ্গালুরু

রিপোর্টে উল্লেখ, দক্ষিণ ভারতের শহরগুলির পারফরম্যান্স সবচেয়ে ভালো। তার মধ্যে বেঙ্গালুরুতে বিক্রি সব থেকে বেড়েছে। প্রায় ৪৭ শতাংশ। আবার নতুন বাড়ির সরবরাহও ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪,৩৪০ ইউনিট হয়েছে।

এরপরই আছে হায়দরাবাদ। সেখানে বাড়ি বিক্রি ২২ শতাংশ বেড়ে ১৪,৪১০ ইউনিটে পৌঁছেছে। অন্যদিকে, চেন্নাইয়ে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬,৩২৩টি বাড়ি বিক্রি হয়েছে। নতুন সরবরাহের ক্ষেত্রে হায়দরাবাদ পুনে এবং দিল্লি-এনসিআরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

পশ্চিম ভারতেও চাঙ্গা বাজার

মুম্বই ও নবি মুম্বইয়ের আবাসন বাজারও ইতিবাচক। নবি মুম্বইয়ে বাড়ি বিক্রি ৬১ শতাংশ বেড়ে ১১,০২৯ ইউনিটে পৌঁছেছে। নতুন সরবরাহের ক্ষেত্রে সেখানে ১১৬ শতাংশ বৃদ্ধির নজির গড়েছে। মুম্বইয়ে বাড়ি বিক্রি ৩২ শতাংশ বেড়ে ১০,৫৬১ ইউনিট হয়েছে এবং নতুন প্রকল্পের উদ্বোধন ১১১ শতাংশ বেড়েছে। পুনেতে বিক্রি ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮,৭৩৭ ইউনিট এবং থানে ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬,৩৮৬ ইউনিটে পৌঁছেছে।

Advertisement

সবচেয়ে পিছিয়ে দিল্লি-NCR ও কলকাতা

তবে সবথেকে খারাপ অবস্থা দিল্লি-এনসিআর এবং কলকাতার। দিল্লি-এনসিআরে বাড়ি বিক্রি বছরে ১৪ শতাংশ কমে ১০,০৮২ ইউনিটে নেমে এসেছে। আগের ত্রৈমাসিকের থেকে বিক্রি ১৭ শতাংশ কমেছে। নতুন সরবরাহেও ৬ শতাংশ পতন হয়েছে। অন্যদিকে, কলকাতার আবাসন বাজারেও স্পষ্ট ধীরগতি দেখা যাচ্ছে। সেখানে বাড়ি বিক্রি বছরে ২৩ শতাংশ কমে ৩,৪১৪ ইউনিটে নেমে এসেছে।

বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে

রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা, পরিকাঠামোর উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি শক্তিশালী ভিত্তির কারণে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। আগে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বিনিয়োগের সুযোগ খুঁজতেন, তারাও এখন ভারতীয় রিয়েল এস্টেটকে গুরুত্ব দিচ্ছেন।
 

POST A COMMENT
Advertisement