Kalipuja 2026 Police Control Room Number: কালীপুজোর চাঁদার জুলুমবাজির শিকার? জানাতে WhatsApp নম্বর দিল কলকাতা পুলিশ

দুর্গাপুজোর সময় চোরবাগান-কাণ্ডের পর কালীপুজো নিয়ে তৎপর রাজ্য প্রশাসন। কোথাও যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজি ফাটানো- সব ক্ষেত্রেই নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে নবান্ন। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। আর এরমধ্যেই কালীপুজোর চাঁদা নিয়ে জুলুমবাজির বিষয়ে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। জুলুমবাজি রুখতে কন্ট্রোল রুম চালু করল লালবাজার।

Advertisement
কালীপুজোর চাঁদার জুলুমবাজির শিকার? জানাতে WhatsApp নম্বর দিল কলকাতা পুলিশ অভিযোগ জানাতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল কলকাতা পুলিশ

দুর্গাপুজোর সময় চোরবাগান-কাণ্ডের পর কালীপুজো নিয়ে  তৎপর রাজ্য প্রশাসন। কোথাও যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজি ফাটানো- সব ক্ষেত্রেই নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে নবান্ন। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। আর এরমধ্যেই কালীপুজোর চাঁদা নিয়ে জুলুমবাজির বিষয়ে কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ।  জুলুমবাজি রুখতে কন্ট্রোল রুম চালু করল লালবাজার। 

 কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের
 বিভিন্ন জায়গা থেকে কালীপুজোর চাঁদা নিয়ে জোরাজুরি করার অভিযোগ আসছে। এই পরিস্থিতিতে জুলুমবাজি রুখতে কন্ট্রোল রুম চালু করল লালবাজার। কোনও জায়গায় যদি কারও কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করা হয়, তাহলে সেই বিষয়ে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। ২৪x৭ কন্ট্রোল রুমের নম্বর চালু থাকবে। লালবাজারের কন্ট্রোল রুমের নম্বর হলো– ১৮০০-৩৪৫-১২৬৭। এর পাশাপাশি 9432624365 নম্বরেও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে।

পুজোর নামে জোর করে টাকা আদায়, ভয় দেখানো কিংবা কোনওরকম চাপ সৃষ্টির ঘটনা বরদাস্ত করা হবে না বলেই পুলিশ সূত্রে খবর। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ করবে কলকাতা পুলিশ। কালীপুজোর আগে শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার ধনধান্য অডিটোরিয়ামে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক হয় কলকাতা পুলিশের। বৈঠকে পুজো মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর পথ, বৃষ্টির সময় কী ব্যবস্থা নেওয়া হবে, শব্দবিধি এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দেওয়া হয়। কালীপুজোয় পরিবেশ বান্ধব শব্দবাজি ফাটানোর সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি, লাউড স্পিকার ও সাউন্ড বক্স ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পুলিশ স্পষ্ট ভাবে যা জানাল
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পুজো মণ্ডপের প্রবেশপথ যতটা প্রশস্ত রাখা হবে, তার তুলনায় বেরনোর পথের প্রশস্ততা রাখতে হবে দ্বিগুন। অর্থাৎ দর্শনার্থীদের নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, পুজো কমিটির তরফে মণ্ডপে দর্শনার্থীদের উদ্দেশে কোনও ঘোষণা করতে হলে পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই তা করতে হবে। প্রয়োজনে পুলিশকর্মীর উপস্থিতিতে ঘোষণা করতে হবে। বৃষ্টি শুরু হলে তৎক্ষণাৎ পুজো মণ্ডপের ভিতরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া যাবে। একই সঙ্গে আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক পুজো কমিটিকে ইমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement