Kolkata Kidderpore Accident : খিদিরপুরে গাড়িকে দুমড়ে-মুচড়ে দিল লরি, নিহত রাম পেয়ারে রামের ছেলে

Kolkata Kidderpore Accident Ram Kinkar Ram: পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রামকিঙ্কর রামের। শনিবার খিদিরপুরে। এদিন তাঁর গাড়িকে পিষে দেয় সারবোঝাই এক লরি। ঘটনায় গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। 

Advertisement
খিদিরপুরে গাড়িকে দুমড়ে-মুচড়ে দিল লরি, নিহত রাম পেয়ারে রামের ছেলেখিদিরপুরে দুর্ঘটনা (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়
  • খিদিরপুরে প্রাইভেট কারের ওপর উঠে গেল লরি
  • চলছে উদ্ধারের কাজ

Kolkata Kidderpore Accident Ram Kinkar Ram: পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রামকিঙ্কর রামের। শনিবার খিদিরপুরে। এদিন তাঁর গাড়িকে পিষে দেয় সারবোঝাই এক লরি। ঘটনায় গুরুতর জখম হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। 

 ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়। শনিবার সন্ধেবেলায় খিদিরপুরে প্রাইভেট কারের ওপর উঠে গেল লরি। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। চলছে উদ্ধারের কাজ। একজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। ওই লরিটি ওভারলোড ছিল বলে অভিযোগ উঠেছে। সেটা একটা সারের লরি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

ফিরহাদ জানান
এদিন রাজ্য়ের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহা হাকিম জানান, রাম পিয়ারি রামের ছেলে যাচ্ছিলেন। তাঁর বয়স ৩৮ বছর। গাড়ির ওপর উঠে যায় লরি। তিনি মারা গিয়েছেন। তাঁর বাবা ৭৯ ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতা পুরসভার মেয়র-ইন-কাউন্সিল।

কী করে হল এই ঘটনা
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কাটাপুকুরের দিক থেকে গাড়িটি যাচ্ছিল বাবুবাজারের দিকে। তখন দুর্ঘটনা ঘটে। রাস্তার অবস্থা খারাপ। বিভিন্ন অংশে জমে রয়েছে জল। আলোও খুব কম। প্রাইভেট কারটি ডান দিক থেকে লরিতে ওভারটেক করার চেষ্টা করে। তার ফলে দুর্ঘটনা ঘটে। লরি ভারসাম্য রাখতে পারেনি। উল্টে যায়। পাল্টি খায় ডানদিকেই। আর তখন তার ওপর পড়ে যায়। 

দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ি
এরপর সেই গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। দেখে বোঝা যায়, সেটা একটা গাড়ি। মনে হবে যেন ভাঙাচোরা লোহা। গাড়ির সামনের অংশ কোনটা, আর কোনটি পিছনের অংশ, বোঝা দায়। একেবারে যেন দলা পাকিয়ে গিয়েছে।

নম্বর প্লেট ভেঙে চুরমার। আশপাশে চাপ চাপ রক্ত ছড়িয়ে রয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয় মানুষজন। এলাকায় ভিড় জমে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে যায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল। গ্য়াস কাটার দিয়ে গাড়ি কেটে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয়। সেখানে আলো কম ছিল।আর সে কারণে উদ্ধারের কাজে সমস্য়ার মুখে পড়তে হয় বলে অভিযোগ। পরে ক্রেনে করে গাড়ি সরানো হয়।

Advertisement

 উদ্ধারের পর আহত এক ব্যক্তিকে পাঠানো হয়েছে হাসপাতালে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে, ওই রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ। রাস্তার হাল খারাপ। বিভিন্ন জায়গায় খানা-খন্দে ভর্তি। তাই যে কোনও সময় সেখানে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা খারাপ বলেই এই অবস্থা।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী করে এই দুর্ঘটনা ঘটল, তা দেখা হচ্ছে। খোঁজ করা হচ্ছে লরির চালক এবং খালাসির। ঘটনার সময় উপস্থিত মানুষের কাছে এ ব্য়াপারে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement