কলকাতা পুলিশের গাড়িতে পাথর, সিনেমার মতো ধাওয়া করে ধরল, ভিডিও VIRAL

আসামীকে ধরতে নাস্তানাবুদ হচ্ছে কলকাতা পুলিশ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তির বেপরোয়া আচরণ ও পুলিশের তাড়া করার দৃশ্য পুরো সিনেমার মতো।

Advertisement
কলকাতা পুলিশের গাড়িতে পাথর, সিনেমার মতো ধাওয়া করে ধরল, ভিডিও VIRAL
হাইলাইটস
  • আসামীকে ধরতে নাস্তানাবুদ হচ্ছে কলকাতা পুলিশ।
  • ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তির বেপরোয়া আচরণ ও পুলিশের তাড়া করার দৃশ্য পুরো সিনেমার মতো।

আসামীকে ধরতে নাস্তানাবুদ হচ্ছে কলকাতা পুলিশ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তির বেপরোয়া আচরণ ও পুলিশের তাড়া করার দৃশ্য পুরো সিনেমার মতো। তবে ভিডিওটি আলাদাভাবে যাচাই করেনি বাংলা ডট আজতক ডট ইন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় চলা যানবাহনের দিকে নির্বিচারে পাথর ছুঁড়ছেন। একটি বাড়ির বারান্দা থেকে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়। প্রথমে তিনি একের পর এক সাধারণ গাড়িকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন। কয়েকটি গাড়ি থেমেও যায়, কিন্তু তাতেও তিনি থামেননি।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lj (@lj.in1tx)

এই পরিস্থিতির মধ্যেই একটি পুলিশের গাড়ি সেখানে পৌঁছলে, অন্য গাড়িগুলোর মতোই সেটিকেও লক্ষ্য করে পাথর ছোঁড়েন ওই ব্যক্তি। এরপরই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। গাড়ি থামিয়ে এক পুলিশকর্মী নেমে এসে অভিযুক্তকে ধরার চেষ্টা করেন।

তখনই শুরু হয় ধস্তাধস্তি, যা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে পরিণত হয়। আশেপাশের কয়েকজনও এগিয়ে এসে ওই ব্যক্তিকে কাবু করতে সাহায্য করেন। পরে তাকে আটক করা হলেও, পুলিশের গাড়িতে তোলার সময় সে হঠাৎই অন্য দিকের দরজা খুলে পালানোর চেষ্টা করে। ফলে আবারও তাকে ধরতে তৎপর হতে হয় পুলিশকে।

এই টানটান উত্তেজনার ঘটনা বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে, যা ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওটি শেয়ার করা ব্যক্তির দাবি, ওই ব্যক্তি গভীর রাত থেকেই এলাকায় উত্তেজনা তৈরি করছিলেন এবং ভোরের দিকে আচমকা গাড়িতে পাথর ছোঁড়া শুরু করেন। পুলিশের গাড়িতে আক্রমণের পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয় পুলিশ।

ঘটনাটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ওই ব্যক্তির শাস্তির দাবি তুলেছেন, আবার কেউ পুলিশের তৎপরতার প্রশংসাও করেছেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement