Kolkata Metro: ব্লু লাইনে এবার 'ব্যাটারি ব্যাকআপ', বিদ্যুৎ গেলেও চলবে মেট্রো, দেশে প্রথম 

দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত পরীক্ষামূলকভাবে ব্যাটারির শক্তিতে ট্রেন চালিয়ে দেখা হয়েছে। ট্রায়াল রান সফল হয়েছে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
ব্লু লাইনে এবার 'ব্যাটারি ব্যাকআপ', বিদ্যুৎ গেলেও চলবে মেট্রো, দেশে প্রথম কলকাতা মেট্রো।-ফাইল ছবি
হাইলাইটস
  • নিত্যযাত্রীদের অন্যতম ভরসা কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায়ই যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগের জেরে মাঝ টানেলে ট্রেন আটকে পড়ার ঘটনা ঘটত।
  • বিদ্যুৎ বিভ্রাট হলে যাত্রীদের দীর্ঘক্ষণ অস্বস্তিকর পরিস্থিতিতে অপেক্ষা করতে হতো।

নিত্যযাত্রীদের অন্যতম ভরসা কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রায়ই যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগের জেরে মাঝ টানেলে ট্রেন আটকে পড়ার ঘটনা ঘটত। বিদ্যুৎ বিভ্রাট হলে যাত্রীদের দীর্ঘক্ষণ অস্বস্তিকর পরিস্থিতিতে অপেক্ষা করতে হতো। সেই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিল মেট্রো কর্তৃপক্ষ। চালু হল আধুনিক ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। দেশের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে পথিকৃত হল কলকাতা মেট্রো।

কী পরিবর্তন এল?
এখন থেকে হঠাৎ বিদ্যুৎ চলে গেলেও ট্রেন আর টানেলের মধ্যে থেমে থাকবে না। ব্যাটারি ব্যাকআপ সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ট্রেনকে নিকটবর্তী স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। ফলে যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি, দুই-ই নিশ্চিত হবে।

কীভাবে কাজ করবে এই ব্যবস্থা?
মূল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেই ব্যাটারি সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। ট্রেন ধীরগতিতে চলতে চলতে পরবর্তী স্টেশনে পৌঁছবে, যাতে যাত্রীরা নিরাপদে নামতে পারেন। এর ফলে টানেলের অন্ধকারে আটকে পড়ার আশঙ্কা কার্যত দূর হবে।

পরীক্ষায় সাফল্য
দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত পরীক্ষামূলকভাবে ব্যাটারির শক্তিতে ট্রেন চালিয়ে দেখা হয়েছে। ট্রায়াল রান সফল হয়েছে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

রিজেনারেটিভ ব্রেকিংয়ের সুবিধা
নতুন ব্যবস্থায় রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তিও যুক্ত হয়েছে। অর্থাৎ ব্রেক করার সময় যে শক্তি উৎপন্ন হয়, তা পুনরায় সঞ্চিত হয়ে ট্রেন চালানোর কাজে ব্যবহার করা যাবে। এতে বিদ্যুতের সাশ্রয় হবে এবং পরিষেবা আরও কার্যকর হবে।

কোথায় চালু হয়েছে?
বর্তমানে দক্ষিণ-উত্তর করিডোর, অর্থাৎ ব্লু লাইনে এই আপৎকালীন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে।

 

POST A COMMENT
Advertisement