১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে না মেট্রোও, রবিবার ভোগান্তির আশঙ্কা

হাওড়া থেকে কলকাতায় যাওয়ার পথে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। রবিবার টানা ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। অন্যদিকে, হাওড়া-কলকাতার মধ্যে মেট্রো পরিষেবা আগামীকাল সকাল ও দুপুর বন্ধ থাকবে।

Advertisement
১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে না মেট্রোও, রবিবার ভোগান্তির আশঙ্কামেট্রো চলবে না গ্রিন লাইনে, বিদ্যাসাগর সেতুও ১৬ ঘণ্টার জন্য বন্ধ!
হাইলাইটস
  • বিপাকে পড়তে পারেন হাওড়া থেকে কলকাতায় আসা বা কলকাতা থেকে হাওড়ায় যাওয়া ব্যক্তিরা।
  • রবিবার একই সময়ে বন্ধ থাকছে হাওড়া-কলকাতার সংযোগকারী দুটি রুট।
  • রবিবার টানা ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুও।

রবিবার বড়সড় বিপাকে পড়তে পারেন হাওড়া থেকে কলকাতায় আসা বা কলকাতা থেকে হাওড়ায় যাওয়া ব্যক্তিরা। কারণ রবিবার একই সময়ে বন্ধ থাকছে হাওড়া-কলকাতার সংযোগকারী দুটি রুট। একদিকে যেমন হাওড়া-কলকাতার মধ্যে মেট্রো পরিষেবা আগামীকাল সকাল ও দুপুর বন্ধ থাকবে। তেমনই ফের একবার রবিবার টানা ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুও।

মেট্রো কতক্ষণ বন্ধ থাকবে?

কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১২ জুলাই, রবিবার গ্রিন লাইনে Commissioner of Railway Safety (CRS)-এর পরিদর্শন হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ATO (Automatic Train Operation) পরীক্ষার জন্য পরিদর্শন চলবে। আর ঠিক এই কারণেই, এদিন সকাল ৯টার বদলে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হবে। অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বিদ্যাসাগর সেতু কতক্ষণ বন্ধ থাকছে?

কলকাতা পুলিশের ট্রাফিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জুলাই রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। বিদ্যাসাগর সেতুর স্টে কেবল পরিবর্তন, ডাউন কেবল মেরামত, বেয়ারিং বদল ও অন্য সংস্কার ও পুনর্বাসনের কাজ করবে। ফলে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে।

গঙ্গা পেরোতে ভোগান্তির আশঙ্কা

হাওড়া থেকে কলকাতা থেকে আসার জন্য বিপুল সংখ্যক যাত্রী হাওড়া ময়দান থেকে মেট্রো সফর করেন। অনেকেই এসপ্ল্যানেডে নেমে ব্লু লাইনে সফর করেন। আবার কেউ শিয়ালদা বা সেক্টর ফাইভ অবধি যাতায়াত করেন। কিন্তু আগামীকাল বিকেল পর্যন্ত এই পরিষেবা বন্ধই থাকছে। 

এক্ষেত্রে দ্বিতীয় হুগলি সেতু অনেকের কাছে অপশন হতে পারত। কিন্তু এই বিকল্প রুটটিও বন্ধ থাকবে ভোর থেকে রাত পর্যন্ত। ফলে হাওড়া-কলকাতা সংযোগকারী হিসেবে চাপ পড়বে হাওড়া ব্রিজের উপর। পাশাপাশি GT রোডে বাসের গতিও শ্লথ হওয়ার আশঙ্কা রয়েছে। যার জেরে কলকাতা পৌঁছতে কালঘাম ছুটতে পারে হাওড়াবাসীর।

Advertisement

 

POST A COMMENT
Advertisement