Kolkata Metro Holi Timetable: হোলিতে কলকাতা মেট্রোর সময়সূচি বদল, কোন লাইনে কখন চলবে ট্রেন?মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১ মে শুক্রবার কলকাতা মেট্রোর পরিষেবায় আংশিক পরিবর্তন আনা হচ্ছে। ওই দিন সংশোধিত সময়সূচি মেনেই ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে। ব্লু লাইনে নির্ধারিত ২৭২টি পরিষেবার বদলে চলবে ২৪৪টি ট্রেন (১২২টি আপ ও ১২২টি ডাউন)।
একইভাবে, গ্রিন লাইনে ২২৮টির পরিবর্তে চলবে ২০৪টি মেট্রো (১০২টি আপ ও ১০২টি ডাউন)। ইয়েলো লাইনে পরিষেবার সংখ্যা কমে দাঁড়াবে ১২০-এর বদলে ৯২টি (৪৬টি আপ ও ৪৬টি ডাউন)। তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর, সব লাইনের ক্ষেত্রেই প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত রাখা হয়েছে।
অন্যদিকে, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে সেদিন স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। উৎসবের দিনে যাত্রীচাপের সম্ভাবনা মাথায় রেখেই এই পরিবর্তিত সময়সূচি কার্যকর করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে দিনভর স্বাভাবিক পরিষেবা ছিল মেট্রোর। অফিসযাত্রী থেকে পড়ুয়া সকলেই গন্তব্যে পৌঁছতে পেরেছেন। ভোটের কোনও প্রভাব পড়েনি পরিষেবায়। তবে গোটা কলকাতায় উল্লেখযোগ্যভাবে বাস ও অন্য গণপরিবহণ ব্যবস্থা প্রায় ছিল না বলেই জানা গেছে।