Kolkata Metro Service Update: রবিবার কলকাতায় ৯ ঘণ্টা বন্ধ মেট্রো, ব্লু লাইনে কোন কোন স্টেশনে মিলবে না পরিষেবা?

রবিবার আংশিক বন্ধ থাকবে মেট্রো। ব্লু লাইনের কিছুটা অংশে বন্ধ থাকবে পরিষেবা। কোথা থেকে কতদূর চলবে মেট্রো? কখন শুরু হবে প্রথম মেট্রো? জেনে নিন।

Advertisement
রবিবার কলকাতায় ৯ ঘণ্টা বন্ধ মেট্রো, ব্লু লাইনে কোন কোন স্টেশনে মিলবে না পরিষেবা?কলকাতা মেট্রোর সার্ভিস আপডেট
হাইলাইটস
  • রবিবার আংশিক বন্ধ থাকবে মেট্রো
  • ব্লু লাইনের কিছুটা অংশে বন্ধ থাকবে পরিষেবা
  • কখন শুরু হবে প্রথম মেট্রো?

১ নভেম্বর, রবিবার প্রায় সারাদিন আংশিকভাবে বন্ধ থাকবে মেট্রো চলাচল। এই দিন সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত মিলবে না পরিষেবা। ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। যদিও সন্ধে ৬টার পর আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যাবে। এমনটাই জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

যতদূর খবর, রবিবার, মাসের প্রথম দিনই রক্ষণাবেক্ষণের কিছু কাজ করতে চাইছে তারা। সেই কারণেই মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। 

কর্তৃপক্ষের তরফে আরও জানা গিয়েছে, রবিবার ছুটির দিন। তাই এই দিন মেট্রোর উপর চাপ থাকে কম। যার ফলে মেট্রো কর্তৃপক্ষ চাইছে রবিবার দিনটাকে ব্যবহার করতে। 

রবিবার কতদূর মেট্রো চলবে? 
এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, রবিবার দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে। তাতে কোনও সমস্যা নেই। তবে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। যার ফলে শহরের দক্ষিণপ্রান্ত থেকে প্রাণকেন্দ্রে আসতে সমস্যা হতে পারে। শহরের উত্তর প্রান্তের মানুষের তেমন একটা ঝামেলা হবে না। 

মেট্রোর তরফে আরও জানান হয়েছে, ওই দিন ইয়েলো বা গ্রিন লাইনে যেভাবে মেট্রো চলে সেভাবেই চলবে। এক্ষেত্রে কোনও সমস্যা নেই।

তবে ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করবে না। এক্ষেত্রে সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মেট্রো বন্ধ থাকবে। তারপর পরিষেবা স্বাভাবিক হবে। 

কখন ফার্স্ট মেট্রো? 
রবিবার দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৯টায় ছাড়বে। আর ময়দান থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া প্রথম মেট্রো চলবে সকাল ৯টা ১৫ মিনিটে।

কেন বন্ধ মেট্রো? 
মেট্রো রেল বিষয়টা নিয়ে খোলসা করে কিছু জানায়নি। তবে সূত্রের খবর, মেট্রোর কিছু রক্ষণাবেক্ষণের কাজ রয়েছে। যেগুলি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেই জন্য রবিবার দিনটা বেছে নিয়ে কাজ সেরে ফেলতে চাইছে কলকাতা মেট্রো। 

অরেঞ্জ লাইনে শুরু হয়েছে ট্রায়াল রান
বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রো নিয়ে মানুষের মনে বিরাট আগ্রহ রয়েছে। আর সেই কাজটা অনেক দূর এগিয়েও গিয়েছে। ইতিমধ্যেই অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে ট্রায়াল রান শুরু হয়েছে। সব কিছু ঠিক ঠাক চললে আগামী ২৫ ডিসেম্বর কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement