Kolkata Municipal Corporation Election Date: কলকাতায় পুরভোট ৬ মাসের মধ্যেই, বোর্ড গঠনের তারিখও জানিয়ে দিলেন শুভেন্দু

বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই, একাধিক প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে বিরোধী দলের বিধায়ক-সাংসদ-কাউন্সিলরদের। এদিনের বৈঠকে চমক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দুর আমন্ত্রণে, আপ্লুত কাজরী।

Advertisement
কলকাতায় পুরভোট ৬ মাসের মধ্যেই, বোর্ড গঠনের তারিখও জানিয়ে দিলেন শুভেন্দু ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট

কলকাতা পুরসভার অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে উপস্থিত রইলেন তৃণমূলের একাধিক প্রতিনিধিরা। ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমও। কলকাতা পুরসভায় কবে আসবে নতুন বোর্ড। সেই ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে। তিনি বলেন, ‘কলকাতা পুরসভায় এখন অচলাবস্থা। ৭ ডিসেম্বরের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে কলকাতা পুরসভার নতুন পুর বোর্ডের হাতে ক্ষমতা তুলে দেবে।’ অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যেই কলকাতায় সম্পন্ন হবে পুরসভার নির্বাচন।

প্রসঙ্গত, সোমবার ছিল পুরসভায় স্বচ্ছতা স্বাগত অভিযানের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিন প্রথম পুরসভায় আসেন শুভেন্দু। মঞ্চে তাপস রায়ের পাশে বসতে দেখা যায় পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়কে। এমনকী, মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল ফিরহাদ হাকিমকেও। তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে কাজরী বন্দ্যোপাধ্যায়, পূজা পাঁজা, অনন্যা বন্দ্যোপাধ্যায়দেরও দেখা যায় এদিন। বিরোধীদের আমন্ত্রণ করায় তাঁরা খুশি, এমন প্রতিক্রিয়াও দেন তৃণমূল কাউন্সিলররা।

বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই, একাধিক প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে বিরোধী দলের বিধায়ক-সাংসদ-কাউন্সিলরদের। এদিনের বৈঠকে চমক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দুর আমন্ত্রণে, আপ্লুত কাজরী। বিরোধী দলের কাউন্সিলরদের আমন্ত্রণ, আগে ঘটেনি। বিষয়টিকে সদর্থক হিসেবেই দেখছেন তিনি।   শুধু কাজরী একা নন, জুঁই বিশ্বাস, দেবাশিস কুমার সহ একাধিক কাউন্সিলর হাজির হন অনুষ্ঠানে। 

পুরসভার অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, বছর শেষেই কলকাতা পুরসভার ভোট।  মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট হবে। পুরসভায় স্বচ্ছ অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে জানান, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় নতুন পুরবোর্ড কার্যকর হবে। এই বিশেষ অনুষ্ঠানে পুরসভার ১৪৪ জন কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

POST A COMMENT
Advertisement