পুজোয় ব্লু, ইয়োলো, অরেঞ্জ থেকে পার্পল লাইনে কখন ট্রেন? দেখুন Kolkata Metro Durga Puja Timetable

ভিড় এবং ঘন ঘন ট্রেন চলাচলের কথা মাথায় রেখে যাত্রীদের তাড়াহুড়ো না করার অনুরোধ জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের।

Advertisement
পুজোয় ব্লু, ইয়োলো, অরেঞ্জ থেকে পার্পল লাইনে কখন ট্রেন? দেখুন Kolkata Metro Durga Puja Timetable  কলকাতা মেট্রোর টাইমিং
হাইলাইটস
  • পুজোয় রাতভর চলবে মেট্রো।
  • দেখে নিন মেট্রোর সময়সূচি।

দুর্গাপুজোয় ঠাকুর দেখতে রাস্তায় নামেন লক্ষ লক্ষ দর্শনার্থী। রাতভর এ মণ্ডপ থেকে সে মণ্ডপ। পুজোর সপ্তাহে কলকাতার রাস্তায় পুজো দেখতে গিয়ে যাতায়াত নিয়ে ভাবতে হবে না। রাতের দর্শনার্থীদের কথা মাথায় রেখে বড় ঘোষণা করেছে মেট্রো রেল। মেট্রো রেল কলকাতার তরফে ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ, পাঁচটি লাইনের জন্য বিশেষ পরিষেবা ঘোষণা করা হয়েছে। পুরো তালিকা দেখে নিন।

পুজোয় মণ্ডপে মণ্ডপে ঘোরার জন্য ভরসা মেট্রো। আর প্রতিবারের মতো এবারও রাতভর সচল থাকবে পরিষেবা। সপ্তমী, মহাষ্টমী ও মহানবমী উপলক্ষে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইন এবং গ্রিন লাইনে রাতভর মেট্রো চলবে। পরিষেবা চলবে পরের দিন ভোর প্রায় ৪টে পর্যন্ত। ফলে উত্তর-দক্ষিণ মেট্রো করিডর বা পূর্ব-পশ্চিম রুটে যাতায়াতকারী পুজোর দর্শনার্থীরা মধ্যরাতের পরেও এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে পৌঁছতে পারবেন। দক্ষিণ কলকাতার কালীঘাট, মুদিয়ালি, গড়িয়াহাটের মতো পুজো মণ্ডপ ঘুরে দেখা হোক বা উত্তর কলকাতার কুমোরটুলি, আহিরীটোলা ও কলেজ স্কোয়ারের পুজো, ব্লু লাইন ধরে যেতে পারবেন। অন্যদিকে গ্রিন লাইনে সল্টলেক, শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাতায়াতকারীরাও গভীর রাত পর্যন্ত মেট্রো পরিষেবা পাবেন।

ব্লু লাইন: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণশ্বের

পঞ্চমী ও ষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর): সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রো। সারা দিনে মোট ২৮৪টি ট্রেন চালানো হবে। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো।

সপ্তমী, মহাষ্টমী ও মহানবমী (১৭ থেকে ২০ অক্টোবর): দুপুর ১টা থেকে শুরু হবে পরিষেবা। চলবে রাতভর, পরের দিন ভোর ৪টে পর্যন্ত।

বিজয়া দশমী (২১ অক্টোবর): পরিষেবা তুলনায় কম থাকবে। দুপুর ১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১৪০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো।

গ্রিন লাইন: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ

পঞ্চমী ও ষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর): সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা। মোট ২৪০টি ট্রেন চালানো হবে। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো।

Advertisement

সপ্তমী, মহাষ্টমী ও মহানবমী (১৭ থেকে ২০ অক্টোবর): দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরের দিন ভোর প্রায় ৩টে ৫৯ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। এই সময় মোট ১৯২টি পরিষেবা। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর ট্রেন।

বিজয়া দশমী (২১ অক্টোবর): দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৭৪টি ট্রেন চলবে। ট্রেনের ব্যবধান থাকবে ১৫ মিনিট।

ইয়েলো লাইন: নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর

পঞ্চমী ও ষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর): সকাল ৭টা ১৮ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত মোট ১২০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাঁচটি সরাসরি পরিষেবাও থাকবে।

সপ্তমী থেকে মহানবমী (১৭ থেকে ২০ অক্টোবর): প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত চলবে মোট ৭২টি পরিষেবা।

বিজয়া দশমী (২১ অক্টোবর): দুপুর ৩টে থেকে রাত ৯টা ৩৮ মিনিট পর্যন্ত চলবে ৬২টি ট্রেন।

পার্পল লাইন: জোকা থেকে মাঝেরহাট

পঞ্চমী ও ষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর): সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত প্রতিদিন ৮৪টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ট্রেনের ব্যবধান থাকবে ২১ মিনিট।

মহাসপ্তমী থেকে বিজয়া দশমী (১৭ থেকে ২১ অক্টোবর): দুপুর ৩টে থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত প্রতিদিন ৩৮টি পরিষেবা পাওয়া যাবে। ট্রেন চলবে ২৫ মিনিট অন্তর।

অরেঞ্জ লাইন: কবি সুভাষ থেকে বেলেঘাটা

পঞ্চমী ও ষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর): সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত প্রতিদিন ৬২টি ট্রেন চলবে। ট্রেনের ব্যবধান থাকবে ২৫ মিনিট।

সপ্তমী থেকে বিজয়া দশমী (১৭ থেকে ২১ অক্টোবর): মেট্রো পরিষেবা থাকবে না।

ভিড় এড়িয়ে টিকিট কাটবেন কীভাবে?

টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়া 'আমার কলকাতা মেট্রো' অ্যাপের মাধ্যমে ডিজিটাল কিউআর কোড দিয়ে মোবাইল টিকিটও বুক করা যাবে। 

POST A COMMENT
Advertisement