Galiff Street: আগের সপ্তাহে বন্ধ ছিল হাট, ২৫ অক্টোবর রবিবার গালিফ স্ট্রিট খোলা থাকছে? জানাল ব্যবসায়ী সমিতি

Kolkata Pet Market Galiff street: গালিফ স্ট্রিটে এই রবিবার পোষ্য হাট খোলা নাকি বন্ধ? একেবারে আসল খবর জানাল ব্যবসায়ী সমিতি।

Advertisement
আগের সপ্তাহে বন্ধ ছিল হাট, ২৫ অক্টোবর রবিবার গালিফ স্ট্রিট খোলা থাকছে? জানাল ব্যবসায়ী সমিতি ২৫ অক্টোবর রবিবার গালিফ স্ট্রিট খোলা থাকছে?
হাইলাইটস
  • কলকাতার শতাব্দী প্রাচীন এই পোষ্য হাট বসে প্রতি রবিবারই।
  • সেপ্টেম্বর মাসে হাইকোর্টের নির্দেশের পর টানা ৩ সপ্তাহ বন্ধ ছিল হাট।
  • ১১ অক্টোবর পুরোদমেই চলেছে হাট। তবে ১৮ অক্টোবর রবিবার হাট বন্ধ ছিল।

গালিফ স্ট্রিট নিয়ে টালবাহানা অব্যাহত। কলকাতার শতাব্দী প্রাচীন এই পোষ্য হাট বসে প্রতি রবিবারই। কিন্তু সেপ্টেম্বর মাসে হাইকোর্টের নির্দেশের পর টানা ৩ সপ্তাহ বন্ধ ছিল হাট। তারপর কড়া কানুনের মধ্যে থেকেই হাটে চলছে কেনা-বেচা। টহল দিচ্ছে পুলিশও। ১১ অক্টোবর পুরোদমেই চলেছে হাট। তবে ১৮ অক্টোবর রবিবার হাট বন্ধ ছিল।

কেন গত রবিবার হাট বন্ধ ছিল?

বস্তুত গত রবিবার, ১৮ অক্টোবর ছিল দুর্গা পুজোর সপ্তমী। প্রতি বছরই পুজোর সময় ওই রাস্তাটি চালু রাখে কলকাতা পুলিশ। ফলে পুজোর মধ্যে রবিবার পড়লে, সেই দিনটি হাট বন্ধ থাকে। এটি কোনও নতুন নিয়ম নয়। এবারও সপ্তমী রবিবার পড়ায়, হাট বন্ধ ছিল।

২৫ অক্টোবর, রবিবার কি হাট খোলা থাকবে?

২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত হাট কার্যত বন্ধ ছিল। মাত্র অল্প কিছু দোকানই খুলেছিল মার্কেটে। এরপর ১১ অক্টোবর পুরোদমে হয় বেচা কেনা। কিন্তু ফের ১৮ অক্টোবর পুজোর কারণে হাট ছিল বন্ধ। ফলে ক্রেতাদের মধ্যে অনেকেই পরবর্তী রবিবারে হাট বসা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এবার জেনে নেওয়া যাক, হাট ২৫ অক্টোবর খোলা নাকি বন্ধ।

গালিফ স্ট্রিট পেট মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সুলিপ্ত মুখোপাধ্যায় bangla.aajtak.in কে জানান, "হাটের রাস্তাটা ১৮ অক্টোবর খোলা ছিল। তাই আমরা হাট বন্ধ রেখেছিলাম। ২৫ অক্টোবর নিয়ম মেনে হাট বসবে।"

হাটে বেচা কেনার ক্ষেত্রে কী নিয়ম আছে?

অভিযোগ উঠেছিল কলকাতার এই শতাব্দী প্রাচীন হাটে ব্যবসায়ীদের অধিকাংশই চোরাগোপ্তা ভাবে লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে। এমনকি নিষিদ্ধ প্রাণীও বিক্রি হচ্ছে বলে দাবি করা হয়। এর প্রেক্ষিতেই কড়া অবস্থান নেয় হাইকোর্ট। কঠোর পদক্ষেপের নির্দেশ দেয় আদালত। তারপর থেকেই হাটে নিষিদ্ধ করা হয় বেশ কিছু দেশীয় পাখি বিক্রি। এছাড়াও, বেশ কয়েকটি মাছ এবং গাছ বিক্রি নিষিদ্ধ করে প্রশাসন ও ব্যবসায়ী সমিতি। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য ইস্যু করা হয় একটি পরিচয়পত্রও। সেই কার্ড থাকলে তবেই বিক্রি করা যাচ্ছে গলিফ স্ট্রিট হাটে। ২৫ অক্টোবর রবিবার এই সম নিয়ম মেনে স্বাভাবিক ভাবেই খুলবে হাট।

Advertisement


 

POST A COMMENT
Advertisement