TMC Councillor Arrested: বিপুল টাকা তোলাবাজির অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক TMC কাউন্সিলর

গ্রেফতার করা হল কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে। তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া আরও অন্যান্য অভিযোগও আছে।

Advertisement
বিপুল টাকা তোলাবাজির অভিযোগ, গ্রেফতার কলকাতা পুরসভার TMC কাউন্সিলর  তৃণমূল কাউন্সিলর গ্রেফতার
হাইলাইটস
  • গ্রেফতার করা হল কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে
  • তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে
  • এছাড়া আরও অন্যান্য অভিযোগও আছে

ফের গ্রেফতার কলকাতার পুরসভার তৃণমূল কাউন্সিলর। এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ধৃতের নাম মহেশ কুমার শর্মা। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, বিপুল টাকা তোলাবাজি এবং ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।

পোস্তা এলাকার কটন স্ট্রিটের বাসিন্দা ৫৭ বছর বয়সি মহেশ কুমার শর্মা। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ৭ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলায় তদন্ত চলছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, তোলাবাজি এবং ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

তবে তদন্তের স্বার্থে অভিযোগের নির্দিষ্ট প্রকৃতি বা ঘটনার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি কলকাতা পুলিশ। তবে ইতিমধ্যেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

একের পর এক কাউন্সিলর গ্রেফতার
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলারকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই বিস্তর অভিযোগ রয়েছে। সুদীপ পোল্লেকে ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। 

মঙ্গলবার আবার গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শচীন সিংকে। তাঁর বিরুদ্ধেও সেই তোলাবাজির অভিযোগ। এলাকার বাসিন্দারাই তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। আবার গ্রেফতার করা হয়েছে ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুরকে। তাঁর বিরুদ্ধে প্রোমোটার ও দোকানদারদের হুমকি দেওয়া এবং টাকা তোলার অভিযোগ রয়েছে।

এসবের মধ্যেই মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং পদত্যাগ করেছেন। তখনই বোঝা যায় কলকাতা পুরসভার কন্ট্রোল তৃণমূলের হাত থেকে চলে যাচ্ছে। আর এবার বুধবার মেয়র পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন ফিরহাদ হাকিম। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement