নাবালিকাকে হুমকির অভিযোগ, TMC কাউন্সিলর জসিমুদ্দিন গ্রেফতার

কলকাতা পৌরসভার তৃণমূলের কাউন্সিলর জসিমুদ্দিনের বাড়িতে কলকাতা পুলিশ। ২০২৩ সালে পকসো মামলায় তাঁর নাম জড়িয়েছিল। এবার সেই ঘটনায় তদন্ত শুরু করল পুলিশ। রবিবার সকালে কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। জসিমুদ্দিনের পাশাপাশি আরও আট জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হল তদন্ত।

Advertisement
নাবালিকাকে হুমকির অভিযোগ, TMC কাউন্সিলর জসিমুদ্দিন গ্রেফতারজসিমুদ্দিন

কলকাতা পৌরসভার তৃণমূলের কাউন্সিলর জসিমুদ্দিনের বাড়িতে কলকাতা পুলিশ। ২০২৩ সালে পকসো মামলায় তাঁর নাম জড়িয়েছিল। এবার সেই ঘটনায় তদন্ত শুরু করল পুলিশ। রবিবার সকালে কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। জসিমুদ্দিনের পাশাপাশি আরও আট জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হল তদন্ত।

কী অভিযোগ?
শনিবার রাতে ফের ওই তরুণীর উপর হামলার অভিযোগ কাউন্সিলর জসিমুদ্দিনের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাতে কলাবাগান এলাকার ফাঁকা রাস্তায় তরুণীকে একা পেয়ে প্রথমে কটূক্তি করা শুরু করে কাউন্সিলর ঘনিষ্ঠরা। প্রতিবাদ করলে ওই তরুণীর উপর চড়াও হন তাঁরা। তরুণীকে চড়, লাথি মারা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী মধ্য কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। শুধু তাই নয়, চাপ দিয়ে পুরনো মামলা তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ ত্রুনীর পরিবারের।

শুক্রবার রাতেই ফের অভিযোগ পরিবারের
শনিবার রাতেই জোড়াসাঁকো থানায় ফের অভিযোগ করে তরুনীর পরিবার। সকাল হতেই কাউন্সিলরের বাড়ির এলাকা ঘিরে ফেলে বাহিনী। কোনওভাবেই যাতে মহম্মদ জসিমুদ্দিন এলাকা ছাড়তে না পারেন, তার ব্যবস্থা করতে ভোরের আলো ফুটতেই শুরু হয় পুলিশের অভিযান। সূত্রের খবর, ‘টক টু মেয়র’ প্রোগ্রামেও জসিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলর ঘনিষ্ঠ একজনকে ইতিমধ্যেই আটক করেছে জোড়াসাঁকো থানার পুলিশ।

রবিবার সকালে জসিমুদ্দিনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁর বয়ানও রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকেই নানা প্রান্ত থেকে একের পর এক তৃণমূল নেতাকে গ্রেফতার করার ঘটনা ঘটছে। সেই তালিকায় বেশ কিছু বড় নামও রয়েছে। প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে এলাকার নেতা, পূর্বতন শাসক দলের ঘনিষ্ঠ, মুখপত্রদের বিরুদ্ধে থাকা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলিও বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে।     

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement