কলকাতা পুলিশের ইন্সপেক্টর সাসেপেন্ড সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপত্তিকর মন্তব্য। যার জেরে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। ৯ নভেম্বর, ২০২৬ দুপুর থেকে তাঁর সাসপেনশন কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।
সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিকের নাম ইখলাক আহমেদ। তিনি আগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের ইনচার্জ ছিলেন। সেটি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অধীনে। সম্প্রতি তাঁকে কলকাতা আর্মড পুলিশের প্রথম ব্যাটালিয়নে বদলি করা হয়েছিল।
সরকারি নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই ইখলাক আহমেদের আচরণ নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলাকালীন তাঁর চাকরিতে বহাল থাকা উচিত নয় বলে মনে করছেন কর্তৃপক্ষ।
নিয়ম অনুযায়ী, সাসপেন্ড হওয়া ইন্সপেক্টরকে অবিলম্বে তাঁর সরকারি কিট সেন্ট্রাল ডিভিশনের রিজার্ভ অফিসারের কাছে জমা দিতে বলা হয়েছে। সাসপেনশন চলাকালীন তিনি মূল বেতনের অর্ধেক টাকা পাবেন। এর সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও দেওয়া হবে।
তবে এখনও এর বেশি কোনও তথ্য পাওয়া যায়নি। অভিযুক্তের বিরুদ্ধে এখন বিভাগীয় তদন্ত চলছে। সেটা শেষ হলেই সব তথ্য সামনে আসবে। যদিও এই ঘটনা সামনে আসার পর পুলিশ মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।