Kolkata Police Traffic Advisory: ভোটের দিন কলকাতার কী কী রাস্তা বন্ধ, কোনগুলি ওয়ান ওয়ে? রইল ট্র্যাফিক আপডেট
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট। এই পর্বে কলকাতাতেও নির্বাচন। সেই কারণে ইতিমধ্যেই ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বুধবার ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।
কলকাতা পুলিশের ট্র্যাফিক আপডেট- কলকাতা,
- 28 Apr 2026,
- (Updated 28 Apr 2026, 8:45 AM IST)
হাইলাইটস
- ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট
- সেই কারণে ইতিমধ্যেই ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ
- বুধবার ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট। এই পর্বে কলকাতাতেও নির্বাচন। সেই কারণে ইতিমধ্যেই ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বুধবার ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।
এই নির্দেশিকায় স্পষ্ট জানান হয়েছে, ভোট ও গণনার দিন পণ্যবাহী গাড়ির চলাচল কঠোর হবে নিয়ন্ত্রণ করা হবে। নির্বাচনের প্রয়োজন ছাড়া কোনও মাল বোঝাই গাড়ি ভোটের দিন সকাল ৫টা থেকে রাত ১০টার মধ্যে চলাচল করতে পারবে না। এছাড়া নিরাপত্তা ও যান চলাচল মসৃণ রাখার উদ্দেশ্যে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। বহু রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হবে। একাধিক রাস্তায় থাকবে নো এন্ট্রি। সেই মতো একটি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতার ট্র্যাফিক পুলিশ।
কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে?
- অ্যাক্রোপলিস মল এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা গীতাঞ্জলি রোডে ২৮ এপ্রিল পশ্চিম থেকে পূর্ব দিকে যান চলাচল চালু থাকবে। আর ভোটের দিন ২৯ এপ্রিল পূর্ব থেকে পশ্চিমে যান চলাচল করবে এই রোডে।
- সিমেন্স ক্রসিংয়ের কাছে ভোটের কাজে ব্যবহৃত গাড়ি বা বাড়ি-ফ্ল্যাটে পার্কিং থাকা ব্যক্তিগত গাড়ি ছাড়া আর কোনও যানবাহন পার্ক করা যাবে না।
- জাজেস কোর্ট রোড ও আলিপুর রোড ক্রসিং নিয়েও রয়েছে নির্দেশ। এক্ষেত্রে নির্বাচনের কাজে ব্যবহৃত কোনও গাড়ি ছাড়া এই রাস্তার পূর্ব দিকে যেতে পারবে না।
- এছাড়া জাজেস কোর্ট রোড ও বেকার রোডে কোনও গাড়ি পশ্চিম দিকে চলাচল করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- হরিশ মুখার্জী রোড ও হাজরা রোডে সকল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সময় পশ্চিম দিকে যাওয়া গাড়ি উত্তর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আর দুপুর ১টার পর দক্ষিণে কালিদাস পতিতুণ্ডি লেন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলিকে। এই সময় কোনও গাড়িকে পশ্চিম দিকে যেতে দেওয়া হবে না।
- এছাড়া পশ্চিমমুখী যে সব গাড়ি হাজরা ক্রসিং দিয়ে যাবে, সেই সব বাহনকে শ্যামাপ্রসাদ মুখার্জী রোড ধরে উত্তর ও দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
- হেস্টিংসের দিক থেকে নির্বাচনের কাজের জন্য ব্যবহৃত গাড়ি জাজেস কোর্ট রোড দিয়ে ঢুকে আলিপুর রোড দিয়ে বেরবে।
- ও দিকে আলিপুর রোড দিয়ে যেই সব গাড়ি উত্তরমুখী হবে তাদের ঘুরিয়ে দেওয়া হতে পারে চেতলা সেন্ট্রাল রোডের ক্রসিং থেকে।
- ধনমাঠের 47B রুটের বাসস্ট্যান্ড বন্ধ থাকার কথা জানান হয়েছে। বাসগুলোকে রুবি ক্রসিং থেকে ইউ-টার্ন নিতে হবে।
- বিবেকানন্দ কলেজের কাছ থেকে যে সব অটো চলাচল করে সেগুলো ডায়মন্ড হারবার রোডের পশ্চিম দিকে রিলায়েন্স ট্রেন্ডসের কাছ থেকে ছাড়বে বলে জানান হয়েছে।
- ব্রতচারী বিদ্যাশ্রম সংলগ্ন SD4, SD4/1 বাসস্ট্যান্ড স্বদেশ বসু হাসপাতালের কাছে বদল করা হবে।
- এছাড়া ভোটের দিন পি এ শাহ রোডের পশ্চিমমুখী যান লেক গার্ডেন্স রোড বা হরিপদ দত্ত লেন থেকে ডিপিএস পর্যন্ত চলাচল করবে।
- ও দিকে সম্পূর্ণ নো এন্ট্রি থাকবে অকল্যান্ড রোডে। প্রয়োজন পড়লে স্ট্র্যান্ড রোডকেও বন্ধ রাখা হবে। প্রয়োজনে বন্ধ থাকতে পারে লর্ড সিনহা রোডও।