Kolkata Weather Update: আজ কি বৃষ্টি হবে, গুমোট গরম কমতে পারে? আবহাওয়ার লেটেস্ট আপডেট

আজ কি বৃষ্টি হবে কলকাতায়? তাপমাত্রা কি আদৌ কমবে? জেলার কি হবে? সব লেটেস্ট আপডেট রইল।

Advertisement
আজ কি বৃষ্টি হবে, গুমোট গরম কমতে পারে? আবহাওয়ার লেটেস্ট আপডেটকলকাতায় বৃষ্টি হবে? (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • আজ কি বৃষ্টি হবে কলকাতায়?
  • তাপমাত্রা কি আদৌ কমবে?
  • জেলার কি হবে? সব লেটেস্ট আপডেট রইল

কলকাতায় শেষ কয়েকদিন তেমন একটা বৃষ্টির দেখা নেই। বরং সকাল থেকেই অদ্ভুত রোদ। পাশাপাশি রয়েছে ভীষণ আর্দ্রতার দাপট। যার ফলে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। আর এখনই যে রাজ্যের রাজধানীর আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে না, সেটা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 


কেমন থাকবে কলকাতার আবহাওয়া? 
আজ, সোমবার সকালেই কলকাতার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার আপডেট দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, দিনভর মেঘলা থাকতে পারে আকাশ। মাঝে মধ্যে রোদের দেখা মিলতে পারে। বাতাসে ভালই আর্দ্রতা বজায় থাকবে। যার জেরে গরম কমবে না।

বৃষ্টি কি হবে?
চরম অস্বস্তিতে ভুগছে কলকাতা। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। এমন পরিস্থিতিতে শহরবাসী চাতকের মতো আকাশের দিকে ভাল পরিমাণে বৃষ্টির জন্য তাকিয়ে রয়েছেন। কিন্তু সেই আশা আজ তেমন একটা পূর্ণ হবে না। বরং আজ সাধারণত মেঘলা থাকবে আকাশ। যদিও কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে তাতে খুব একটা স্বস্তি মিলবে না। বরং এখনও গরম সহ্য করতে হবে।

কেমন থাকবে তাপমাত্রা? 
এই বিষয়টাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাদের দাবি, আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫° সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আরও নির্দিষ্ট করে বললে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬  ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.৭  ডিগ্রি বেশি)। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ২.২  ডিগ্রি বেশি) থাকবে। পাশাপাশি বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৩% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৬২% পর্যন্ত থাকতে পারে। যার জেলে বাস্তবের তাপমাত্রার থেকে রিয়েল ফিল বেশি থাকার রয়েছে সম্ভাবনা। যার সহজ অর্থ, আজ ভালই গরম সহ্য করতে হবে কলকাতার অধিবাসীদের। সোমবার অন্তত স্বস্তির আশা নেই। 

গত ২৪ ঘণ্টায় কেমন ছিল আবহাওয়া?
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। 

Advertisement

আজ কোথায় কোথায় বৃষ্টি?
কলকাতায় তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। 

এছাড়া উত্তরবঙ্গের একাধিক অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। পাশাপাশি , দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু'টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

 

POST A COMMENT
Advertisement