শেক্সপিয়র সরণিতে বহুতল থেকে পড়ে মহিলার মৃত্যু, ঘনাচ্ছে রহস্য

পঞ্চমীর খাস কলকাতায় রহস্যমৃত্যু। শেক্সপিয়র সরণিতে বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। জানা যাচ্ছে এক বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন ওই মহিলা। এদিন সকালেও নিয়মিত অফিসে এসেছিলেন তিনি। কিন্তু হঠাৎ বেলার দিকে ওই বিল্ডিংয়ের নিচে থেকেই উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ।

Advertisement
শেক্সপিয়র সরণিতে বহুতল থেকে পড়ে মহিলার মৃত্যু, ঘনাচ্ছে রহস্যশেক্সপিয়র সরণিতে বহুতল থেকে পড়ে মহিলার মৃত্যু

পঞ্চমীর খাস কলকাতায় রহস্যমৃত্যু। শেক্সপিয়র সরণিতে বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক  মহিলার। জানা যাচ্ছে এক বেসরকারি ব্যাঙ্কে কর্মরত ছিলেন ওই মহিলা। এদিন সকালেও নিয়মিত অফিসে এসেছিলেন তিনি। কিন্তু হঠাৎ বেলার দিকে ওই বিল্ডিংয়ের নিচে থেকেই উদ্ধার করা হয় তাঁর নিথর দেহ। 

বৃহস্পতিবার বেলা ১১টা  নাগাদ ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানা এলাকার শেক্সপিয়র সরণিতে। ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে ওই মহিলার মৃত্যু হল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

 উৎসবের আবহে এমন ঘটনায় ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। যে বহুতলের নীচে মহিলার দেহ মিলেছে, সেখানে রয়েছে একাধিক সংস্থার অফিস। ফলে ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।   ইতিমধ্যেই ওই মহিলার দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ওই মহিলা যে অফিসে কাজ করতেন, সেখানেও রুটিনমাফিক জিজ্ঞাসাবাদ করা হবে। এটি আত্মহত্যার ঘটনা নাকি ওই মহিলার মৃত্যুতে কারও হাত থাকতে পারে, সেটাও খতিয়ে দেখা হয়েছে। 

এখনও পর্যন্ত ওই মহিলার নাম-পরিচয় সামনে আসেনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। এই মহিলা কী ভাবে বহুতল থেকে পড়লেন? আদতে কী ঘটেছিল তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। ছাদ থেকে পড়ে গিয়েই ওই মহিলার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। আপাতত গোটা বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে।

POST A COMMENT
Advertisement