Kunal Ghosh: কুণাল ঘোষের গাড়িতে 'ভয়ঙ্কর' হামলা, মমতার সভায় যেতে পারলেন না বেলেঘাটার বিধায়ক

Kunal Ghosh: মমতা বন্দ্য়োপাধ্যায়ের সভায় যাওয়ার পথে আক্রান্ত কুণাল ঘোষ। উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

Advertisement
কুণাল ঘোষের গাড়িতে 'ভয়ঙ্কর' হামলা, মমতার সভায় যেতে পারলেন না বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে 'ভয়ঙ্কর' হামলা, মমতার সভায় যেতে পারলেন না বেলেঘাটার বিধায়ক
হাইলাইটস
  • উত্তরপাড়ায় হামলার মুখে মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ।
  • শনিবার বিকেলে শ্রীরামপুরে সভা রয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের।
  • দুপুরে উত্তরপাড়ায় দুষ্কৃতীদের হামলার শিকার হলেন বেলেঘাটার বিধায়ক।

উত্তরপাড়ায় হামলার মুখে মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। শনিবার বিকেলে শ্রীরামপুরে সভা রয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের। সেই জনসভায় যাওয়ার মুখেই এদিন দুপুরে  উত্তরপাড়ায় দুষ্কৃতীদের হামলার শিকার হলেন বেলেঘাটার বিধায়ক। কুণাল ঘোষের গাড়ি আটকে ডিম ছোড়ার পাশাপাশি, তাঁর গাড়ির কাচ ভাঙচুর করা হয়। 

কুণাল ঘোষের দাবি, বড় পাথর ও লোহার রড দিয়ে তাঁর গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এমনকি তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলেও দাবি করেন কুণাল। ঘটনায় অল্প বিস্তর জখম হয়েছে তিনি।

ঘটনার ভিডিও ফোনে রেকর্ড করে কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "গাড়িতে 'ভয়ঙ্কর' হামলা চালানো হয়েছে। ডাকাত দলের মতো আচমকা এসে হামলা করা হয়েছে। রাস্তা আটকে তাণ্ডব চালানো হয়েছে। গাড়িতে পরপর পাথর ছুঁড়ে মারা হয়। আধলা ইট, লোহার রড দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। আমিও জখম হয়েছি।"

এই ঘটনার জেরে গাড়ি নিয়ে শ্রীরামপুরে মমতার সভায় যেতে পারেননি বলেও জানান কুণাল ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, "এতসংখ্যক মানুষ এভাবে হামলা চালিয়েছে, তাণ্ডব চালানো হয়েছে। কোনও পুলিশের দেখা পাওয়া যায়নি।" তিনি জানান, বড় রকম ভাবে আহত হতে পারতেন। ভাঙা গাড়ি নিয়েই লালবাজার বা ভবানীভবন যাবেন বলেও দাবি করেন কুণাল ঘোষ।

অন্যদিকে, এই ঘটনায় BJP-র কেউ জড়িত নন, বরং তৃণমূলের বিক্ষুব্ধরাই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন, "এমন ঘটনা অন্যায়। প্রতিটি দলেরই নিজস্ব রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার রয়েছে।"

 

POST A COMMENT
Advertisement