Kunal Ghosh: ২০৩৬ সালে অভিষেক মুখ্যমন্ত্রী, ফের ভবিষ্যদ্বাণী কুণালের, যুক্তি কী? লিখলেন...

এরপরেই কুণালের দাবি, 'দুতিনবছর আগে একটি পোস্টে আমি লিখেছিলাম ২০৩৬ সালে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। দিদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও আমি বলছি, ওই বক্তব্যে আমি এখনও অনড় আছি। বরং, বিজেপি ও তার ধান্ধাবাজ পাল্টিবাজ এজেন্টদের কান্ডকারখানায় মানুষ এতটাই বিরক্ত, যে সময়টা আরও এগিয়ে আসতেই পারে।'

Advertisement
২০৩৬ সালে অভিষেক মুখ্যমন্ত্রী, ফের ভবিষ্যদ্বাণী কুণালের, যুক্তি কী? লিখলেন...কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • 'চক্রান্তের পাহাড় ভেঙে কাজটা চলছে'
  • '২০৩৬ সালে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে'
  • অভিষেকের প্রকাশ্যে সমালোচনাও অতীতে করেছেন কুণাল

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের বড়সড় ভবিষ্যত্‍বাণী করলেন মমতা সর্বভারতীয় তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০৩৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী তার আগেও অভিষেক মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন বলেও দাবি কুণালের।

'চক্রান্তের পাহাড় ভেঙে কাজটা চলছে'

সোশ্যাল মিডিয়ায় পোস্টে কুণাল লিখলেন,'৪মের পর পরিস্থিতি খুবই খারাপ ছিল। দমন পীড়ন, হামলা, গ্রেপ্তার, কর্মচ্যুতি। তারপরেও যে সৈনিকরা দিদির সঙ্গে থেকে গেছেন, তারা দলের সত্যিকারের সম্পদ। অত্যন্ত পরিণত দায়বদ্ধতার সঙ্গে দলকে পুনর্গঠনের সময় এটা। মাথার উপর মমতাদি, তারপর অভিষেক এবং দলের সৈনিকরা। চক্রান্তের পাহাড় ভেঙে কাজটা চলছে। একদিকে দিল্লি ও রাজ্যের বিজেপি সরকারের নানা কাজে মানুষের ক্রমবর্ধমান বিরক্তি, অন্যদিকে দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝার মত আজ মমতাদির সরকারের অনুপস্থিতির জন্য মানুষের আফশোস; এই দুই মিলে বঙ্গরাজনীতিতে আজ আবার প্রবলভাবে প্রাসঙ্গিক দিদি এবং তৃণমূল। না হলে বিজেপি এবং তাদের এজেন্টদের কথা ও কাজে দিনরাত মমতাদি, অভিষেক এবং আমাদের দলের নাম করে আক্রমণ চলবে কেন?'

'২০৩৬ সালে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে'

এরপরেই কুণালের দাবি, 'দুতিনবছর আগে একটি পোস্টে আমি লিখেছিলাম ২০৩৬ সালে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। দিদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও আমি বলছি, ওই বক্তব্যে আমি এখনও অনড় আছি। বরং, বিজেপি ও তার ধান্ধাবাজ পাল্টিবাজ এজেন্টদের কান্ডকারখানায় মানুষ এতটাই বিরক্ত, যে সময়টা আরও এগিয়ে আসতেই পারে।'

অভিষেকের প্রকাশ্যে সমালোচনাও অতীতে করেছেন কুণাল

তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। দলের সাংগঠনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিতেও সামনের সারিতে দেখা গিয়েছে অভিষেককে। বিশেষ করে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তাঁর সক্রিয় উপস্থিতি দলের পরবর্তী প্রজন্মের নেতৃত্ব নিয়ে জল্পনা বাড়িয়েছে। অভিষেক নিয়ে কুণালকে অতীতে বহুবার প্রকাশ্যে সমালোচনাও করতে দেখা গিয়েছে। কুণাল ঘোষের মন্তব্য তাই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে পুনর্গঠনের বার্তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্ব হিসেবেও অভিষেকের উপর আস্থা প্রকাশ করেছেন তিনি। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement