Rain Forecast: শনিতে ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, উইকএন্ডে তুমুল ঝড়বৃষ্টি

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। ফলত বৃষ্টি যে এখনই কমবে না। উইকএন্ডে তো বটেই সপ্তাহব্যাপীই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মোট ১৩টি জেলায় সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। কবে কোন জেলায় বৃষ্টি হবে?

Advertisement
 শনিতে ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, উইকএন্ডে তুমুল ঝড়বৃষ্টিবৃষ্টির পূর্বাভাস
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ
  • সপ্তাহব্যাপীই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
  • মোট ১৩টি জেলায় সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট

বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। ফলত বৃষ্টি যে এখনই কমবে না, তার পূর্বাভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। 

লেটেস্ট ওয়েদার বুলেটিনে জানানো হয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে। এর প্রভাবেই একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে। শনিবার এই নিম্নচাপ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের অ্যালার্ট কোন কোন জেলায়?
এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দু'একটি জেলায়। শুক্রবার থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলছে। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এমনই পরিবেশ বজায় থাকবে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে রবিবার। 

শনিবার ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনায়। কমলা সতর্কতা থাকবে দুই ২৪ পরগনার কিছু কিছু অংশ এবং হুগলিতে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। 

রবিবার হলুদ সতর্কতা জারি থাকবে দুই ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুরে। বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়।

রবিবার থেকে সোমবার পর্যন্ত কমলা সতর্কতা থাকবে দুই মেদিনীপুরে। অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। বজ্রপাত এবং ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলবে দক্ষিণ ২৪ পরগনায়। 

সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। বজ্রপাত এবং ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। 

মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে কমবে বৃষ্টির পরিমাণ। তবে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি থাকবে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
শনিবার ২৯ অগাস্ট থেকে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এর মধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পঙে। 

Advertisement

এদিকে, নিম্নচাপ তৈরির আশঙ্কায় মৎস্যজীবীদের শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement