LPG crisis in Kolkata: 'আলুসেদ্ধ ভাতটা তো হবে', গ্যাস সঙ্কটে ইন্ডাকশন ও রাইস কুকার বিক্রি বাড়ল কলকাতায়

সম্প্রতি রান্নার গ্যাসের দাম প্রায় ৬০ টাকা বেড়েছে। তার ওপর গ্যাস বুকিং করলেও তা হাতে পেতে অনেক ক্ষেত্রে প্রায় এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে উদ্বেগ বাড়ছে। কারণ গ্যাস না থাকলে রান্না কার্যত বন্ধ হয়ে যায়। তাই অনেকেই আগাম প্রস্তুতি হিসেবে বাড়িতে ইন্ডাকশন বা রাইস কুকার কিনে রাখছেন।

Advertisement
'আলুসেদ্ধ ভাতটা তো হবে', গ্যাস সঙ্কটে ইন্ডাকশন ও রাইস কুকার বিক্রি বাড়ল কলকাতায়প্রতীকী ছবি
হাইলাইটস
  • রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তার জেরে শহরজুড়ে বদলে যাচ্ছে রান্নাঘরের চিত্র।
  • এলপিজির ওপর নির্ভরতা কমিয়ে এখন অনেকেই ঝুঁকছেন বিকল্প ব্যবস্থার দিকে।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তার জেরে শহরজুড়ে বদলে যাচ্ছে রান্নাঘরের চিত্র। এলপিজির ওপর নির্ভরতা কমিয়ে এখন অনেকেই ঝুঁকছেন বিকল্প ব্যবস্থার দিকে। ফলে বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে ইন্ডাকশন কুকার, রাইস কুকার এবং মাইক্রোওভেনের চাহিদা। বিক্রেতাদের দাবি, গত কয়েক সপ্তাহে এই ধরনের ইলেকট্রনিক রান্নার যন্ত্রের বিক্রি প্রায় দেড়গুণ বেড়ে গেছে।

সম্প্রতি রান্নার গ্যাসের দাম প্রায় ৬০ টাকা বেড়েছে। তার ওপর গ্যাস বুকিং করলেও তা হাতে পেতে অনেক ক্ষেত্রে প্রায় এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে উদ্বেগ বাড়ছে। কারণ গ্যাস না থাকলে রান্না কার্যত বন্ধ হয়ে যায়। তাই অনেকেই আগাম প্রস্তুতি হিসেবে বাড়িতে ইন্ডাকশন বা রাইস কুকার কিনে রাখছেন।

মধ্য কলকাতার ক্যামাকস্ট্রিটের এক দোকানদার জানান, গ্যাসের দাম বাড়ার খবর পাওয়ার পর থেকেই তিনি ইন্ডাকশন কুকারের স্টক বাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এখন চাহিদা এতটাই বেড়েছে যে সেই স্টকও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাঁর কথায়, 'শুধু চাহিদাই বাড়েনি, শুনছি খুব শিগগিরই ইন্ডাকশন কুকারের দামও বাড়তে পারে।'

বাজারে বর্তমানে ভালো মানের ইন্ডাকশন কুকারের দাম সাধারণত ১,৬০০ থেকে আড়াই হাজার টাকার মধ্যে। বেলঘরিয়ার এক বিক্রেতা জানান, প্রতিদিন বহু মানুষ দোকানে এসে ইন্ডাকশন বা রাইস কুকারের দাম জানতে চাইছেন। কেউ দাম শুনেই কিনে নিচ্ছেন, আবার কেউ একটু ভেবে পরে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

অনেক ক্রেতার মতে, এই পরিস্থিতিতে বাড়িতে অন্তত একটি বিকল্প রান্নার ব্যবস্থা থাকা জরুরি। এক ক্রেতা জানান, 'কষ্ট করে হয়তো ৬০ টাকা বেশি দিয়ে গ্যাস কিনে নিলাম, কিন্তু যদি সিলিন্ডারই না পাওয়া যায়, তখন কী হবে? তাই বাড়িতে একটা ইন্ডাকশন রাখতেই হচ্ছে।' আবার কেউ কেউ রাইস কুকার কেনার কথাও ভাবছেন, কারণ এতে সহজে ভাত বা আলু সেদ্ধ করা যায়।

Advertisement

ধর্মতলার এক বিক্রিতা জানালেন, গ্যাসের দাম বাড়ার পর থেকেই ইন্ডাকশন কুকারের বিক্রি প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। তাঁর মতে, আগামী দিনে এই চাহিদা আরও বাড়তে পারে। কারণ অনেকেই এখন বুঝতে পারছেন, রান্নার জন্য শুধু গ্যাসের ওপর নির্ভর করলে চলবে না।

বিক্রেতাদের আরও দাবি, আগামী মাস থেকে বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দামও বাড়তে পারে। ফলে যাদের কাছে এখন ভালো স্টক রয়েছে, তারা সুযোগ বুঝে দামও কিছুটা বাড়িয়ে বিক্রি করছেন। অনেকের মতে, গ্যাস নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে ভবিষ্যতে প্রায় প্রতিটি বাড়িতেই হয়তো একটি করে ইন্ডাকশন কুকার থাকা স্বাভাবিক হয়ে উঠবে।

 

POST A COMMENT
Advertisement