Lunar Eclipse November 2022: মঙ্গলবার বছরের শেষ চন্দ্রগ্রহণ, রাজ্যের কোন শহরে কখন দেখা যাবে?

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2022) হবে আগামী মঙ্গলবার ৮ নভেম্বর। তিন বছর পর আবার এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবে পৃথিবী। এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২৫ সালের ১৪ মার্চ।

Advertisement
মঙ্গলবার বছরের শেষ চন্দ্রগ্রহণ, রাজ্যের কোন শহরে কখন দেখা যাবে? মঙ্গলবার বছরের শেষ চন্দ্রগ্রহণ
হাইলাইটস
  • ঘটনাটিকে ব্লাড মুন বলা হয়
  • ভারতের পূর্বাঞ্চলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2022) হবে আগামী মঙ্গলবার ৮ নভেম্বর। তিন বছর পর আবার এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবে পৃথিবী। এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২৫ সালের ১৪ মার্চ। ঘটনাটিকে ব্লাড মুন (Blood Moon) বলা হয়। কারণ এই সময়ে চাঁদ পৃথিবীর ছায়ার অন্ধকার অংশে চলে যায়। ব্লাড মুন (Blood Moon 2022) দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রপাতির প্রয়োজন হয় না। দূরবীন, টেলিস্কোপ থাকলেই গ্রহণ দেখা যায়। ভারতের পূর্বাঞ্চলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং বাকি রাজ্যগুলিতে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

আপনি যদি ভারতে থাকেন এবং ৮ নভেম্বর চন্দ্রগ্রহণ দেখতে চান, তাহলে আমরা আপনাকে সাহায্য করার জন্য দেশের সমস্ত প্রধান শহরে গ্রহণের সময় তালিকাভুক্ত করেছি।.

ভারতের সমস্ত প্রধান শহরে গ্রহণের সময়:

কলকাতা: সম্পূর্ণ চন্দ্রগ্রহণ

কলকাতায় বিকাল ৪টে ৫৫ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৫২ মিনিটে এবং শেষ হবে সন্ধে ৭ট ২৬ মিনিটে। গ্রহণ স্থায়ী হবে ২ ঘণ্টা ৩৪ মিনিট।

শিলিগুড়ি: পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

শিলিগুড়ি বিকেল ৪টে ৪৯ মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী হবে। গ্রহন ২ ঘণ্টা ৪১ মিনিট স্থায়ী হবে।

দিল্লি: আংশিক চন্দ্রগ্রহণ

দিল্লিতে বিকেল ৫টা ৩১ মিনিটে চন্দ্রগ্রহণ সর্বোচ্চ বিন্দুতে পৌঁছবে। ঘটনাটি বিকেল ৫টা ২৮ মিনিটে শুরু হবে এবং ৭টা ২৬ মিনিটে শেষ হবে। গ্রহণ ১ ঘণ্টা ৫৮ মিনিট স্থায়ী হবে।

মুম্বই: আংশিক চন্দ্রগ্রহণ

মুম্বইয়ের লোকেরা সন্ধ্যা ৫টা ৪ মিনিটে চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। ঘটনাটি সন্ধ্যা ৬টা ১ মিনিটে শুরু হবে এবং ৭টা ২৬ মিনিটে শেষ হবে। ১ ঘণ্টা ২৫ মিনিট স্থায়ী হবে গ্রহণ।

চেন্নাই: আংশিক চন্দ্রগ্রহণ

চেন্নাইতে ১ ঘণ্টা ৪৮ মিনিটের জন্য গ্রহণ হওয়া চাঁদ দেখা যাবে। এটি ৫টা ৪২ মিনিটে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছবে।

 

Advertisement

POST A COMMENT
Advertisement