হঠাত্‍ 'বিদ্রোহী' TMC-র সন্দীপনের বাড়িতে মদন, মমতা সঙ্গ ছাড়ছেন?

স্বর্ণকমল সাহার পুত্র তথা এন্টালির বর্তমান বিধায়ক সন্দীপন সাহা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে সক্রিয়। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য বজায় রেখেছিলেন মদন মিত্র।

Advertisement
হঠাত্‍ 'বিদ্রোহী' TMC-র সন্দীপনের বাড়িতে মদন, মমতা সঙ্গ ছাড়ছেন? সন্দীপন সাহার বাড়িতে মদন, মমতা শিবির ছাড়ছেন?

এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে মঙ্গলবার রাতে হাজির হয়েছিলেন মদন মিত্র। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। প্রসঙ্গত, পুরনিয়োগ দুর্নীতি মামলায়  ইডি-র স্ক্যানারে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের স্ত্রী এবং দুই ছেলেকে তলব করে নোটিশ পাঠিয়েছে ইডি। আর বাড়িতে ইডির নোটিশ পৌঁছানোর পরেই মঙ্গলবার রাতে মদন মিত্র সোজা চলে যান  স্বর্ণকমল সাহার বাড়িতে। প্রসঙ্গত, এন্টালির বিধায়ক তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্যতম নেতা সন্দীপন সাহা স্বর্ণকমল সাহার ছেলে। তবে মদন মিত্র পৌঁছলেও বাড়িতে ছিলেন না সন্দীপন সাহা। তবে ফোনে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে খবর। এরপরেই জল্পনা তুঙ্গে— তবে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগত সৈনিক মদন মিত্রও শিবির বদলের পথে।

প্রসঙ্গত, গত জুনে মদন মিত্রের  বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কলকাতা এবং শহরতলির সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় কামারহাটির বিধায়কের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যান ইডির আধিকারিকেরা। মদনের বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় তাঁর বাড়িতে পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। এ বার পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করেছে ইডি বলে জানা গিয়েছে। স্ত্রী ও পুত্ররা নোটিশ পেতেই  সন্দীপন সাহার বাবা তথা এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে মদনের উপস্থিতি নতুন জল্পনার জন্ম দিয়েছে । সূত্রের খবর, রাত প্রায় সাড়ে দশটা পর্যন্তই সেখানেই ছিলেন তিনি।

প্রসঙ্গত, স্বর্ণকমল সাহার পুত্র তথা এন্টালির বর্তমান বিধায়ক সন্দীপন সাহা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের  শিবিরে সক্রিয়। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য বজায় রেখেছিলেন মদন মিত্র। কিন্তু ইডি-র নোটিস পাওয়ার পরই তাঁর এই সাম্প্রতিক তৎপরতা রাজনৈতিক মহলে বড়সড়ো প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। জল্পনা চলছে, ইডি-র চাপে পড়েই কি তাহলে পুরোনো শিবির ত্যাগ করে নতুন আশ্রয়ের খোঁজ করছেন মদন মিত্র? স্বর্ণকমল সাহার সঙ্গে এই দীর্ঘ বৈঠকের নেপথ্যে কি তবে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরির পরিকল্পনা রয়েছে? এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন কোনও অস্বস্তির বার্তা বয়ে আনল কি না, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে তীব্র গুঞ্জন। তবে মদন মিত্র বা স্বর্ণকমল সাহার পক্ষ থেকে এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

এদিকে মদনের সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার বাড়িতে যাওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কে ভাল তৃণমূল কে খারাপ তৃণমূল এটা নিয়ে আমাদের কোনও মাথা ব্যথা নেই। সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। যারা অপরাধমূলক কাজকর্মে জড়িত তাদের কাছে সমন যাবে এটাই স্বাভাবিক। সে কোন পার্টিতে আছে দেখা হবে না। হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে। বেআইনি কাজের তদন্ত হচ্ছে। কাল রাতে গিয়েছিলেন মদন মিত্র। দেখা হয়নি। তাই সন্দীপনের বাবা স্বর্ণকমলের সঙ্গে দেখা করেছেন। উনি আগে ইডি অফিসারদের সঙ্গে দেখা করুন। নাহলে তো সন্দীপন ইডি থেকে বাঁচাতে পারবে না। ইডি ক্লিন চিট দিলে দেখা যাবে।' 

POST A COMMENT
Advertisement