Kolkata Mahalaya Celebration: ইডেনে ড্রোন-শো, বাদ্যে শান্তনু, গানে শান, জমজমাট মহালয়া উদযাপন

Kolkata Mahalaya Celebration: মহালয়ায় উৎসবের মেজাজে মাতল কলকাতা। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় ভরল রেড রোড। নানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল। 

Advertisement
ইডেনে ড্রোন-শো, বাদ্যে শান্তনু, গানে শান, জমজমাট মহালয়া উদযাপননানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল। নানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল। 
হাইলাইটস
  • মহালয়ায় উৎসবের মেজাজে মাতল কলকাতা।
  • শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় ভরল রেড রোড।
  • নানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল।

Kolkata Mahalaya Celebration: মহালয়ায় উৎসবের মেজাজে মাতল কলকাতা। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় ভরল রেড রোড। নানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, টলিউডের তারকা থেকে শুরু করে ক্রীড়াজগতের পরিচিত মুখ এবং প্রশাসনিক আধিকারিকেরা।

রেড রোডের অনুষ্ঠান শেষে ইডেন গার্ডেন্সের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিকেল পাঁচটা নাগাদ সেখানে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে শোভাযাত্রায় হাঁটতে দেখা যায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা বিশ্বনাথ বসুকে। ছিলেন ক্রিকেটার রিচা শর্মাও। এ ছাড়া মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এবং মন্ত্রী অগ্নিমিত্রা, ইন্দ্রনীল, পূর্ণিমা ও শারদ্বতরাও অনুষ্ঠানে যোগ দেন। ইডেন গার্ডেন্সে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও লেখিকা তসলিমা নাসরিন।

রেড রোডে বাংলার লোকশিল্পের সম্ভার
এ দিনের শোভাযাত্রায় বাংলার নানা প্রান্তের নিজস্ব লোকশিল্প, নাচ, গান ও ঐতিহ্যকে তুলে ধরা হয়। প্রতিটি জেলার সংস্কৃতির আলাদা বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। তবে শুধু শোভাযাত্রাতেই শেষ নয়, ইডেন গার্ডেন্সেও ছিল চোখধাঁধানো অনুষ্ঠান।

ড্রোন, ত্রিমাত্রিক আলোয় সাজল ইডেন
ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ড্রোন শো। আধুনিক প্রযুক্তির সাহায্যে আলোর মাধ্যমে নানা রূপে ফুটিয়ে তোলা হল দেবী দুর্গার আবাহন। মহিষাসুরমর্দিনীর সুরের সঙ্গে তাল মিলিয়ে হাজার হাজার ড্রোনে বিভিন্ন দৃশ্য ফুটে উঠল ইডেন গার্ডেন্সের আকাশে। 

কলকাতার বাইরেও এই অনুষ্ঠানের সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবেন প্রবাসীরা।  রাজ্যের বিভিন্ন জেলাতেও মহালয়াকে কেন্দ্র করে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। সব মিলিয়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আধুনিক আলোর প্রদর্শনীর মাধ্যমে বাংলার ঐতিহ্যকে আরও বড় পরিসরে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে।

LIVE: ইডেনে দুর্গার আবাহনে মহিষাসুরমর্দিনী, কৌশিকীর কণ্ঠে মুগ্ধ কলকাতা
মহালয়ার আবহে দুর্গাপুজোর সূচনা ঘিরে কলকাতায় সাজ সাজ রব। রাজ্য সরকারের উদ্যোগে ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।  শহরের রাজপথে শোভাযাত্রা থেকে ইডেনের মূল মঞ্চ;সব মিলিয়ে উৎসবের মেজাজে কলকাতা।

শান্তনু মৈত্রের সুরে মহিষাসুরমর্দিনী
ইডেনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে মহিষাসুরমর্দিনী পরিবেশনা। সুরকার শান্তনু মৈত্রের কম্পোজিশনে এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছেন শিল্পী কৌশিকী চক্রবর্তী। তাঁর গানে দেবী দুর্গার আবাহন অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছে। 

Advertisement

একসঙ্গে তিন হাজার ঢাক
এই অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ তিন হাজার ঢাকির একযোগে বাদ্য পরিবেশনা। তার সঙ্গে সমবেত উলুধ্বনি ও শঙ্খধ্বনি। পাশাপাশি তিন হাজার ড্রোনের রঙিন আলোয় আকাশে তৈরি হবে বর্ণময় দৃশ্য।  

রেড রোড থেকে ইডেন, নজর শহরের যান চলাচলে
মূল অনুষ্ঠানকে ঘিরে যানজট এড়াতে আগেই বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। জারি করা হয়েছে ট্রাফিক সংক্রান্ত বিজ্ঞপ্তি। শনিবার ইডেন গার্ডেন্স ও ময়দান সংলগ্ন এলাকায় পণ্যবাহী গাড়ির চলাচল প্রয়োজন অনুযায়ী বন্ধ রাখা বা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তা ও যান চলাচল সামলাতে তৈরি করা হয়েছে ত্রিস্তরীয় ব্যারিকেড। তবে হাওড়ার দিক থেকে স্ট্র্যান্ড রোড ও সেন্ট জর্জেস গেট রোড হয়ে পোস্তাগামী পণ্যবাহী গাড়িকে পরিস্থিতি বুঝে ছাড় দেওয়া হতে পারে। 

POST A COMMENT
Advertisement