Mahalaya Traffic Update: মহালয়ার দিন কলকাতায় বন্ধ থাকবে একাধিক রাস্তা, কোন কোন গাড়ি চলবে না?

Mahalaya Traffic No Entry: মহালয়ার দিন কলকাতার একাধিক রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল। ভোর ৪টে থেকে দিনভর একাধিক রাস্তায় NO Entry করার কথা জানানো হয়েছে। তবে মূল বিধিনিষেধ পণ্যবাহী গাড়ির জন্য।

Advertisement
মহালয়ার দিন কলকাতায় বন্ধ থাকবে একাধিক রাস্তা, কোন কোন গাড়ি চলবে না?মহালয়ার দিন কলকাতায় বন্ধ থাকবে একাধিক রাস্তা
হাইলাইটস
  • কোনও পণ্যবাহী গাড়ি ১০ অক্টোবর রাত ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা শহরের ভিতরে ঢুকবে না।
  • ১০ অক্টোবর কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
  • কলকাতা পুলিশ ঠিক কী জানাল? জেনে নিন

মহালয়ার দিন রাজ্যে সূচনা হবে দুর্গাপুজোর। আপাতত পরিকল্পনা অনুযায়ী, ওই দিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডেন থেকে বাংলার সবচেয়ে বড় উৎসবের সূচনা করবেন। এছাড়াও রেড রোডে একটি রোড শোও করা হতে পারে। সব মিলিয়ে ওই দিন ট্রাফিকের একাধিক জরুরি আপডেট রয়েছে। ১০ অক্টোবর কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে? কলকাতা পুলিশ ঠিক কী জানাল? জেনে নিন

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, LPG সিলিন্ডার, CNG, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট ও অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়ি ১০ অক্টোবর রাত ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা শহরের (কলকাতা পুলিশ এলাকার মধ্যে) প্রবেশ করতে পারবে না। তবে ১৬০০ কেজির বেশি নয় এমন মোট গাড়ির ওজনের পণ্যবাহী গাড়ি (যেমন TATA ACE, Mahindra Zeeto, Suzuki Super Carry ইত্যাদি) বিকেল ৪টে থেকে চলাচলের অনুমতি পাবে।

এছাড়াও, ১০ অক্টোবর ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মধ্যবর্তী স্ট্র্যান্ড রোড এবং সেন্ট জর্জেস গেট রোড দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না।

LPG সিলিন্ডার, CNG, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট ও অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়িকে ওই দিন ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত কয়েকটি রাস্তার সংযোগস্থল থেকে উত্তর দিকে যেতে দেওয়া হবে না। সেই রাস্তাগুলি হল - রবীন্দ্র সরণি ও কে কে ঠাকুর স্ট্রিট ক্রসিং (গণেশ টকিজের কাছে), বিবেকানন্দ রোড ও সি আর অ্যাভিনিউ ক্রসিং (গিরিশ পার্কের কাছে), গ্রে স্ট্রিট ও বি কে পাল অ্যাভিনিউ ক্রসিং, মানিকতলা ক্রসিং, অরবিন্দ সরণি ও রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং,  গ্যালিফ স্ট্রিট ও বিধান সরণি ক্রসিং, স্ট্র্যান্ড রোড ও কে কে ঠাকুর স্ট্রিট ক্রসিং, কসিপোর রোড ও কাশীপুর চ্যাটার্জি রোড ক্রসিং, ক্ষিরোদ বিদ্যা বিনোদ অ্যাভিনিউ ও গ্যালিফ স্ট্রিট ক্রসিং।

Advertisement

এছাড়াও, LPG সিলিন্ডার, CNG, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট ও অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়িকে মহালয়ার দিন ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত বি টি রোড, কাশীপুর চ্যাটার্জি রোড, কসিপোর রোড, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড, রবীন্দ্র সরণি—কেভিভি অ্যাভিনিউ থেকে বি কে পাল অ্যাভিনিউ পর্যন্ত, শোভাবাজার স্ট্রিট এবং নিমতলা ঘাট স্ট্রিট দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত কোনও গাড়ি কিরণ শঙ্কর রায় রোড ও স্ট্র্যান্ড রোডের ক্রসিং থেকে আরও দক্ষিণে যেতে পারবে না। তবে বাবুঘাট রুটের বাসগুলিকে হেয়ার স্ট্রিট ও স্ট্র্যান্ড রোডের ক্রসিং থেকে নিয়ন্ত্রণ করা হবে এবং অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।

এর বাইরেও, প্রয়োজন মনে হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ যে কোনও সময় পণ্যবাহী গাড়িকে প্রধান রাস্তা থেকে ঘুরিয়ে দিতে পারে, যাতে তারা বি টি রোড ও কসিপোর রোড এবং স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড দিয়ে উত্তর দিকে যেতে না পারে। বিশেষ করে শহরের মধ্যে গঙ্গার ঘাটগুলির কাছাকাছি এলাকায় ১০ অক্টোবর ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া হতে পারে।


 

POST A COMMENT
Advertisement