ব্লু লাইনে এবার পর পর মেট্রো, ৪০ বছর পর থার্ড লাইনে বড় বদল

১৯৮৪ সাল থেকে ইতিহাসের সাক্ষী কলকাতা মেট্রো এবার আরও এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হল। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে চার দশকের পুরনো পরিকাঠামো বদলে সম্পূর্ণ নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। দীর্ঘ প্রায় তিন বছরের কাজ শেষে ইস্পাতের পরিবর্তে বসানো হয়েছে অ্যালুমিনিয়ামের থার্ড রেল।

Advertisement
ব্লু লাইনে এবার পর পর মেট্রো, ৪০ বছর পর থার্ড লাইনে বড় বদলফাইল ছবি
হাইলাইটস
  • ৯৮৪ সাল থেকে ইতিহাসের সাক্ষী কলকাতা মেট্রো এবার আরও এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হল।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে চার দশকের পুরনো পরিকাঠামো বদলে সম্পূর্ণ নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

১৯৮৪ সাল থেকে ইতিহাসের সাক্ষী কলকাতা মেট্রো এবার আরও এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হল। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে চার দশকের পুরনো পরিকাঠামো বদলে সম্পূর্ণ নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। দীর্ঘ প্রায় তিন বছরের কাজ শেষে ইস্পাতের পরিবর্তে বসানো হয়েছে অ্যালুমিনিয়ামের থার্ড রেল।

মেট্রো কর্তৃপক্ষ ধাপে ধাপে এই কাজ সম্পন্ন করেছে। প্রথমে উত্তম কুমার (টলিগঞ্জ) থেকে দমদম পর্যন্ত অংশে পরিবর্তন করা হয়, পরে ধীরে ধীরে কবি সুভাষ পর্যন্ত পুরো করিডরে কাজ শেষ হয়। প্রতিদিন প্রায় ২০০ মিটার করে রেল পরিবর্তনের মাধ্যমে পুরো প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

নতুন অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানোর ফলে ঝালাইয়ের প্রয়োজন পড়ছে না, বিশেষ সংযোগ পাত ব্যবহার করে দ্রুত কাজ করা সম্ভব হয়েছে। এতে রক্ষণাবেক্ষণও সহজ হবে বলে মনে করা হচ্ছে। কলকাতা মেট্রোর পাশাপাশি ইস্ট-ওয়েস্ট ও জোকা-তারাতলা রুটেও ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

কর্তৃপক্ষের দাবি, এই পরিবর্তনের ফলে মেট্রো পরিষেবা আরও দক্ষ ও দ্রুত হবে। বিদ্যুৎ অপচয় প্রায় ৮৪ শতাংশ পর্যন্ত কমতে পারে, ফলে বছরে প্রায় এক কোটি টাকা পর্যন্ত সাশ্রয় হবে। দীর্ঘমেয়াদে এই প্রকল্পের খরচ মাত্র তিন বছরের মধ্যেই উঠে আসবে বলেও আশা করা হচ্ছে। ব্যস্ততম উত্তর-দক্ষিণ করিডরে এই প্রযুক্তিগত পরিবর্তন কলকাতা মেট্রোর আধুনিকীকরণের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

POST A COMMENT
Advertisement