Mamata Banerjee On JU: 'আমার হৃদয় কেঁদেছে,' JU-র ঘটনায় 'বিরোধিতা' স্মরণ করিয়েও পড়ুয়াদের পাশে মমতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য BJP সরকারকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'যাদবপুরে তাণ্ডব চালিয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে মতপার্থক্য থাকলেও ওদের জন্য আমার হৃদয় কেঁদেছে।'

Advertisement
 'আমার হৃদয় কেঁদেছে,' JU-র ঘটনায় 'বিরোধিতা' স্মরণ করিয়েও পড়ুয়াদের পাশে মমতামমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • যাদবপুরে তাণ্ডব চালিয়েছে ওরা
  • BJP সরকারকেই দুষলেন মমতা
  • বললেন, 'ছাত্রছাত্রীদের জন্য আমার হৃদয় কেঁদেছে'

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে ABVP-র সংঘর্ষ ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই নিয়ে রাজ্যের একাধিক BJP MLA, মন্ত্রীদের থেকে নানাবিধ মন্তব্য শোনা গিয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এবার এই নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাদবপুরের ছাত্রছাত্রীদের মতের মিল না থাকলেও তিনি তাঁদের পাশে আছেন বলে বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

সোমবার বিকেলে নিজের ফেসবুক থেকে লাইভে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে তুলে তিনি বলেন, 'যাদবপুর ইউনিভার্সিটিতে দিয়ে তাণ্ডব করে এলেন আপনারা। মনে রাখবেন ব়্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় এক নম্বর। আমার সঙ্গে মতপার্থক্য থাকতে পারে ওদের, কিন্তু কখনও কোনওদিন ওদের অশ্রদ্ধা করিনি। ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা যখন অনশন করছিল, আমি ছুটে গিয়েছিলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, আগুন জ্বালিয়েছেন ক্যাম্পাসে। বলছেন, ছাড়ব না!'

BJP সরকারকে 'অত্যাচারী', 'স্বৈরাচারী', 'ব্যাভিচারী' বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'যাদবপুরে যখন হামলা হল, আমারও হৃদয় কেঁদেছে ছাত্রছাত্রীদের জন্য। দিল্লিতে ককরোচ আন্দোলন করেছে, আমি রেগুলার ওদের টাচে ছিলাম। বাঁকুড়ায় ছাত্রের বাবা মারা গিয়েছেন, আমি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। প্রেসিডেন্সি, আশুতোষেও আক্রমণ করেছে। সব কলেজ ভয় দেখিয়ে দখল করবেন?'

ছাত্র-যুব রাজনীতি করেই তাঁর উঠে আসা, এ কথা ফের একবার এদিন স্মরণ করান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ছাত্ররা কোনওদিন থামে না, থামতে পারে না। যাদবপুর ইউনিভার্সিটির উপর আক্রমণ হয়েছে, কলঙ্ক হয়েছে, প্রেসিডেন্সি-আশুতোষ সহ সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে যে হামলা চলছে। চমকানো-ধমকানো হয়েছে, লুট হয়েছে, আগুন লাগানো হয়েছে।' 

 

POST A COMMENT
Advertisement