Mamata Banerjee: শনিবারের বারবেলায় জোড়া রংবদল! মমতার মঞ্চে অনন্ত, অভিষেকের পাশে প্রতীক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা। দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। এদিন তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

Advertisement
শনিবারের বারবেলায় জোড়া রংবদল! মমতার মঞ্চে অনন্ত, অভিষেকের পাশে প্রতীককোলাজ
হাইলাইটস
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা।
  • দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা। দেশপ্রিয় পার্কের অমর একুশে উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। এদিন তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী। উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

মঞ্চে দাঁড়িয়ে রাজবংশী সম্প্রদায়ের অগ্রদূত চিলা রায়ের রচিত কবিতা আবৃত্তি করেন অনন্ত মহারাজ। মাতৃভাষায় তাঁর বক্তব্য অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। তিনি বলেন, 'আমরা সবকিছু হারিয়েছি। আমাদের বঞ্চনার সীমা নেই। বিজেপির সাংসদ হলেও আমি আমার মানুষের কথা বলব।' রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বার্তায় স্পষ্টই ছিল নিজস্ব অবস্থান জোরদারের ইঙ্গিত।

উল্লেখ্য, বিজেপির সমর্থনে রাজ্যসভায় গেলেও গত কয়েক মাস ধরে গেরুয়া শিবিরের সঙ্গে অনন্ত মহারাজের সম্পর্ক অম্লমধুর। মাঝেমধ্যেই দলীয় অবস্থানের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে তাঁকে। এই প্রেক্ষাপটে কলকাতার মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে বলেই মনে করছে একাংশ।

অন্যদিকে, আমতলায় দলীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠন মজবুত করা, বুথভিত্তিক কর্মসূচি এবং আগামীর রাজনৈতিক রণকৌশল নিয়েই বৈঠক হয় বলে দলীয় সূত্রে খবর।

সেই সভাতেই সিপিএম ছেড়ে আসা নেতা প্রতীক উর রহমান তৃণমূলে যোগদানের প্রস্তুতি নেন। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তিনি তৃণমূলের পতাকা গ্রহণ করবেন। এক সময়ের প্রতিপক্ষের হাত ধরেই তাঁর এই ‘রং বদল’ রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে।

উত্তরবঙ্গের রাজবংশী ভোটব্যাঙ্কে অনন্ত মহারাজের প্রভাব অনস্বীকার্য। এর আগে কোচবিহারে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তাঁর সুসম্পর্কের কথা সকলেরই জানা। দীর্ঘদিন ধরে পৃথক রাজ্যের দাবি জানিয়ে আসা এই নেতার গলায় এদিন সৌজন্যের সুর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement

ওয়াকিবহাল মহলের মতে, উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে অনন্ত মহারাজকে কাছে টানা তৃণমূলের কৌশলগত পদক্ষেপ হতে পারে। ছাব্বিশের ভোটের আগে এই সমীকরণ কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

 

POST A COMMENT
Advertisement