Mamata Banerjee: মমতার বিমানের নিরাপদ অবতরণ, প্রবল দুর্যোগে ঘণ্টা খানেকের বেশি আকাশেই চক্কর কাটে

কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রবল ঝড় জলের কারণে কলকাতা বিমানবন্দরে নামতে পারছিল না মমতার বিমান। ফলে মাঝ আকাশেই প্রায় ১ ঘণ্টার ওপরে চক্কর কাটছিল। এই মুহূর্তে খবর, কিছুক্ষণ আগে নিরাপদ ভাবেই অবতরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।

Advertisement
মমতার বিমানের নিরাপদ অবতরণ, প্রবল দুর্যোগে ঘণ্টা খানেকের বেশি আকাশেই চক্কর কাটেনিজস্ব চিত্র
হাইলাইটস
  • প্রবল ঝড়বৃষ্টি কলকাতা, উত্তর ২৪ পরগনায়
  • মাঝ আকাশে চক্কর কাটছে মমতার বিমান
  • অবতরণে সমস্যা তৈরি হয়েছে

কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রবল ঝড় জলের কারণে কলকাতা বিমানবন্দরে নামতে পারছিল না মমতার বিমান। ফলে মাঝ আকাশেই প্রায় ১ ঘণ্টার ওপরে চক্কর কাটছিল। এই মুহূর্তে খবর, কিছুক্ষণ আগে নিরাপদ ভাবেই অবতরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। 

জানা গিয়েছে, দুপুর ৩টে ৩৯ মিনিটে বিমানটি অন্ডাল থেকে উড়েছিল। ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল।কিন্তু তারপর থেকেই কলকতা বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হয়নি। মাঝ আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। ATS এই নিয়ে বৈঠকও করে। একাধিকবার চেষ্টা করে বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হয়নি মমতার বিমানের। কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে মুখ্যমন্ত্রীর বিমানকে অবতরণের অনুমতি দেওয়া যাচ্ছিল না। বিমানবন্দরে নামার পর মমতার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। তার জন্য একটি অংশে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। ঝড়ের দাপটে তা ভেঙে তছনছ হয়ে গিয়েছে।

এদিকে, নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ধরে আকাশে চক্কর কাটায় মমতার বিমানের জ্বালানি শেষ হওয়ারও আশঙ্কা ছিল। সেক্ষেত্রে অন্যত্র বিমানটি অবতরণের চিন্তাভাবনাও শুরু করা হয়। সূত্রের খবর, একাধিক বার মুখ্যমন্ত্রীর বিমানটি অবতরণের চেষ্টা করে। মাঝে ঝড়ের দাপট সামান্য কমেছিল। তখন কলকাতা বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল বিমানটি। কিন্তু ফের তা দক্ষিণের দিকে ঘুরে যায়। 

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে তিনি জনসভা করেন। শুক্রবার তাঁর সূচিতে আর কোনও সভা নেই। ফের সভা করবেন শনিবার থেকে। দুবরাজপুরের সভা শেষে মমতা কলকাতায় ফিরছিলেন। জানান কলকাতায় সরকারি সই-সাবুদের কাজ রয়েছে তাঁর। কলকাতা বিমানবন্দর এলাকায় ক্রমে বৃষ্টির বেগ বাড়তে থাকায় মাঝ আকাশেই চক্কর কাটতে শুরু করে তাঁর চার্টার ফ্লাইটটি। 

ব্যারাকপুর, আগরপাড়া, সোদপুর, দত্তপুকুর, বারাসত, দমদম, বাগুইআটি, সল্টলেক সহ একাধিক এলাকায় বৃহস্পতিবার দুপুর থেকে প্রবল ঝড়বৃষ্টি চলছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও শুরু হয়েছে। আগামী ২-৩ ঘণ্টায় বৃষ্টি এবং ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement