Bengal Congress on Mamata: মমতা বারবার তো জোট চাইছেন, প্রদেশ কংগ্রেস কি রাজি?

গত জুনে কংগ্রেসের ডাকা INDIA জোটের বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেইসময় এমন জল্পনাও তৈরি হয়, কংগ্রেসের সঙ্গে মমতাপন্থী তৃণমূলকে মিশিয়ে দিতে পারেন নেত্রী। যদিও এমন সম্ভবনা জল্পনাই থেকে গিয়েছে। এবার ফের একবার জোটের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
মমতা বারবার তো জোট চাইছেন, প্রদেশ কংগ্রেস কি রাজি? মমতার জোট প্রস্তাবে অবস্থান স্পষ্ট কংগ্রেসের

বিধানসভা ভোটের সদ্য ফল ঘোষণা হয়েছে তখন। রাজ্যে বিপুল আসনে জিতেছে বিজেপি। ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের।  সেই সময়  ২৫ বৈশাখ কালীঘাটে নিজের বাড়ির রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে প্রথম বার জোটবার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার দু’মাস ন’দিন পর ফের সেই বার্তা শোনা গিয়েছে নেত্রীর গলায়।  মঙ্গলবার বিড়লা তারামণ্ডলের সামনে ২১ জুলাইয়ের সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এইসভা থেকেই মমতা জানিয়ে দেন বাংলায় আবার INDIA জোটের সঙ্গে লড়বেন তিনি৷ নেত্রীর কথায়, ‘বাংলার সব রাজনৈতিক দলকে বলছি, যারা সত্যিই বিজেপি-র বিরুদ্ধে, জোট বাঁধুন তৈরি হোন।’ স্পষ্টই বোঝা যাচ্ছে এরাজ্যে বিজেপিকে পরাস্ত করতে এবার জোটের রাজনীতি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বামেদেরও যৌথ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী স্পষ্ট করছেন, 
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাঁর বা দলের কোনও রকম ‘ইগো’ বা জেদ নেই। এর আগে গত জুনে কংগ্রেসের ডাকা INDIA জোটের  বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেইসময় এমন জল্পনাও তৈরি হয়, কংগ্রেসের সঙ্গে মমতাপন্থী তৃণমূলকে মিশিয়ে দিতে পারেন নেত্রী। যদিও এমন সম্ভবনা জল্পনাই থেকে গিয়েছে। এবার ফের একবার জোটের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস কি মমতার এই ডাকে সাড়া দেবে? প্রসঙ্গত INDIA জোটের অংশ হলেও এতদিন এরাজ্যে আসন ভাগাভাগিতে রাজি ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ২০২৪ সালে লোকসভা ও ২০২৬ সালে বিধানসভা ভোটে একাই এরাজ্যে লড়াই করে তৃণমূল কংগ্রেস। 

১৫ বছরের তৃণমূল জমানার পতনের পরে বাংলায় বিজেপিকে রুখতে মমতা ‘INDIA’ জোটের শরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর বক্তব্য, 
 'তৃণমূল নেত্রীর এখন হঠাৎ মনে পড়েছে ইন্ডিয়া ব্লক ও জোটের কথা। এতদিন ন্যারেটিভ তৈরি করেছেন, সারা দেশে  তিনি বিজেপিকে আটকাতে পারেন, সেজন্য জোটের নেতৃত্ব ওঁনাকে দেওয়া হোক, কংগ্রেসের দ্বারা হবে না। এখন তৃণমূল বাংলা থেকে উঠে গেছে।  যে বিজেপিকে উনি জায়গা  করে দিয়েছেন, সেই বিজেপি ওঁনাকে  শূন্য করে দিয়েছে, তৃণমূল এখন শেষ। ব্যক্তিগত ক্যারিশমায় সভায় লোক হলেও রাজ্যে তৃণমূল আর নেই। জোট নিয়ে আমাদের উচ্চতর নেতৃত্ব চিন্তাভাবনা করবে, তবে এই মূহূর্তে রাজ্যে একাই লড়বে কংগ্রেস। আমরা বিজেপি ও তৃণমূলের থেকে সমদূরত্ব বজায় রাখব। মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল বিট্রেয়ার, ওঁনার সঙ্গে সমঝোতা হতে পারে না।' 

Advertisement

যদি কেন্দ্রীয় নেতৃত্ব জোট চায় তাহলে কি তা মেনে নেবে প্রদেশ কংগ্রেস? এই বিষয়ে  সুমন রায়চৌধুরীর বক্তব্য, ' ২০১৬ সালে বামেদের সঙ্গে জোট চেয়েছিল প্রদেশ কংগ্রেস। তা মেনে নিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২৬ সালে আমরা জোট করিনি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তা মেনে নিয়েছে। রাজ্য শাখাই বুঝতে পারে মাটির অবস্থা। এবারও আশা করা যায় রাজ্য শাখার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। ' পাশাপাশি আগামী বছরের শুরুতে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ব্রিগেডে একাই সভা করবে বলে জানান সুমন রায়চৌধুরী। কোনওরকম জোটের সম্ভাবনা উড়িয়ে দেন তিনি। 
 

POST A COMMENT
Advertisement