Mamata Ekushe July: বাংলায় 'INDI' জোট হবে? শহিদ দিবসে বাম, কংগ্রেসকে জোটের বার্তা মমতার

Mamata Banerjee 21 July rally: বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের রাস্তা। দুই পাশ দিয়ে ব্যারিকেড করা। বেলা বাড়তে সেই ব্যারিকেডের অলিন্দেই জড়ো হলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আর তাঁদের সামনেই নতুন করে লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
বাংলায় 'INDI' জোট হবে? শহিদ দিবসে বাম, কংগ্রেসকে জোটের বার্তা মমতারনতুন করে লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • নতুন করে লড়াইয়ের বার্তা দিলেন মমতা।
  • এদিন বেলা বেলা দেড়টা থেকে বক্তব্য রাখেন মমতা।
  • ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে তীব্র আক্রমণ শানান।

Mamata Banerjee 21 July rally: বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের রাস্তা। দুই পাশ দিয়ে ব্যারিকেড করা। বেলা বাড়তে সেই ব্যারিকেডের অলিন্দেই জড়ো হলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। নতুন করে লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারাতে সমস্ত বিরোধীদের এক ছাতার তলায় আসার বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিনেতা চন্দন সেনের মন্তব্যের প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'আমি কারও প্রতি ইগো রাখি না। বিজেপি আমাদের শেষ করার পর আপনাদেরও শেষ করে দেবে। বিবেক জাগ্রত করে সবাইকে এক হয়ে লড়াই করা দরকার।'

এদিন বেলা বেলা দেড়টা থেকে বক্তব্য রাখেন মমতা। বিজেপি এবং সম্প্রতি তৃণমূল থেকে পৃথক হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে তীব্র আক্রমণ শানান।

বাম-কংগ্রেসের উদ্দেশে মমতার আহ্বান
বিজেপি-কে রুখতে এ দিন বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি একজোট হওয়ার বার্তা দেন মমতা। বলেন, 'আমি একজনকে অ্যাডমায়ার করছি। তিনি আমাদের দলের না হলেও একজন বিখ্যাত শিল্পী, চন্দন সেন। আমি তাঁর একটি ভিডিও দেখছিলাম। এঁরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রাইভেট ট্রাস্টের আন্ডারে, সেটিও দখল করে গেরুয়া করতে গিয়েছিল। তিনি বলছিলেন, এমন তো আপনারা কখনও দেখিনি। তা সত্ত্বেও মনে রাখবেন, তিনি বলেছেন, এই একটি সময়, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, একজোট হতে হবে। আমি এটিকে সমর্থন করি। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্রজয়ন্তীর দিন, যে আসুন, আমরা সবাই মিলে, ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারও প্রতি কোনও ইগো নেই। নয় তো মনে রাখবেন, আজ যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিটিং করছেন, আমাদের শেষ করার পর ওরা কিন্তু আপনাদেরও শেষ করে দেবে। আমি কিন্তু চাই না গণতন্ত্র শেষ হোক। এখনও যদি বিবেক জাগ্রত না থাকে,তাহলে মনে রাখবেন, সবাইকে এক হয়ে লড়াই করা দরকার।'

'নকল বেড়াল তপস্বী'! ঋতব্রত শিবিরকে তীক্ষ্ণ আক্রমণ
দলের অন্দরের ভাঙন ও বিদ্রোহী নেতাদের তীব্র ভাষায় নিশানা করেন মমতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে আক্রমণ করে তিনি বলেন, 'নকল বেড়াল তপস্বী না হয়ে, বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান! দল না ভাঙিয়ে সোজাসুজি চলে যান, এতে আমি খুশিই হব। চোরগুলো বিজেপিতে গেছে, ওদের আর ফেরত নেব না। যে জায়গাগুলো খালি হচ্ছে, তা পূরণের জন্য আমার ছাত্র ও যুবরা একদম রেডি আছে।'

Advertisement

মমতার সংযোজন, 'আসল তৃণমূল আমরাই। আমাদের কারও কাছ থেকে স্বীকৃতির দরকার নেই, মানুষ আমাদের সঙ্গে আছে। অনেকে ভোটের আগে বিজেপির সঙ্গে সমঝোতা করেছিল, এখন তাদের নাম সামনে আসছে। আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু হল। এই লড়াই তখনই থামবে, যখন আপদগুলো সব বিদায় নেবে।'

ককরোচদের দিল্লির আন্দোলনের প্রসঙ্গও তুললেন
২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লির সাম্প্রতিক পরিস্থিতি ও ককরোচ জনতা পার্টির (CJP) ছাত্রদের ওপর অত্যাচার নিয়েও ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, 'দরকার পড়লে আমি ককরোচের অনুষ্ঠানেও যাব।'  

POST A COMMENT
Advertisement