একাধিক মিছিল, ফুটবল ম্যাচের যানজটে কাহিল হতে পারে কলকাতা, কোন রাস্তার কী হাল? জানুন

দোলের পর হোলি কাটিয়ে ছন্দে ফিরছে শহর কলকাতা। ছুটির পরে আজ পুরোদমে অফিস পৌঁছেছেন সকলেই। কিন্তু দুপুর থেকে বিকেল পর্যন্ত আজ শহর কলকাতায় একাধিক রাস্তায় দেখা যেতে পারে প্রবল যানজট।

Advertisement
একাধিক মিছিল, ফুটবল ম্যাচের যানজটে কাহিল হতে পারে কলকাতা, কোন রাস্তার কী হাল? জানুনকোন কোন রাস্তায় যানজট? জানুন
হাইলাইটস
  • দোলের পর হোলি কাটিয়ে ছন্দে ফিরছে শহর কলকাতা।
  • আজ শহর কলকাতায় একাধিক রাস্তায় দেখা যেতে পারে প্রবল যানজট।
  • কোন কোন রাস্তার জন্য কলকাতা পুলিশ ট্রাফিক অ্যাডভাইজারি জারি করল?

দোলের পর হোলি কাটিয়ে ছন্দে ফিরছে শহর কলকাতা। ছুটির পরে আজ পুরোদমে অফিস পৌঁছেছেন সকলেই। কিন্তু দুপুর থেকে বিকেল পর্যন্ত আজ শহর কলকাতায় একাধিক রাস্তায় দেখা যেতে পারে প্রবল যানজট। কোন কোন রাস্তার জন্য কলকাতা পুলিশ ট্রাফিক অ্যাডভাইজারি জারি করল? দেখে নেওয়া যাক।

বেলা ১২টা নাগাদ একটি মিছিল রয়েছে। যার ফলে নির্মল চন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড ও এসএন ব্য়ানার্জি রোডে প্রভাব পড়তে পারে। বেলা সাড়ে ১২ টায় প্রভাব পড়তে পারে বিদ্য়াপতি সেতু, AJC বোস রোড, MG রোড ও কলেজ স্ট্রিটের রাস্তায়। বেলা ১টা নাগাদ যানযট থাকতে পারে রানি রাসমণি অ্য়াভিনিউতে। বেলা ১টায় ডোরিনা ক্রসিং, CR অ্য়াভিনিউ-তে যানযট দেখা দেবে। দুপুর আড়াইটায় রফি আহমেদ কিদওয়াই রোড ও এসএন ব্য়ানার্জি রোড এবং ডোরিনা ক্রসিংয়ের রাস্তায় যানজট হতে পারে। 

আবার বিকেল বেলা যানজট দেখা যাবে ইএম বাইপাসে। কারণ বিকেল ৫টায় খেলা রয়েছে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। যার জেরে ইএম বাইপাস, নারকেলডাঙা মেইন রোড ও বেলিয়াঘাটা মেইন রোডে যানজটের সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। 

অন্যদিকে, আজ কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, আজ কর্মসূচির কারণে আরআর অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্তটি যানবাহনের জন্য বন্ধ রয়েছে।

উল্লেখ্য এর আগে, মঙ্গলবার অভব্য আচরণ এবং মত্ত অবস্থায় ঘোরাফেরা, ঝামেলার অভিযোগে দোলের দিন ৩৩০ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি ২৫ লিটার মদও বাজেয়াপ্ত করেছে পুলিশ। দোলের পাশাপাশি হোলির দিনও কড়া নজরদারি রেখেছিল পুলিশ।
 

POST A COMMENT
Advertisement