Local Train Cancelled: অগাস্টের শুরুতেই হাওড়া, শিয়ালদায় অনেক লোকাল বাতিল, তালিকা রইল

ডানকুনি স্টেশন সংলগ্ন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই ট্র্যাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ১ অগাস্ট হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ নম্বর লোকাল। বারুইপাড়া থেকে বাতিল থাকবে ৩২৪১৪ নম্বর লোকাল।

Advertisement
অগাস্টের শুরুতেই হাওড়া, শিয়ালদায় অনেক লোকাল বাতিল, তালিকা রইল হাওড়া ও শিয়ালদায় একাধিক ট্রেন বাতিল- পিটিআই ফাইল ছবি
হাইলাইটস
  • ট্র্যাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে রেল
  • ২ অগাস্ট কোন কোন লোকাল ট্রেন বাতিল
  • শিয়ালদা-রানাঘাট AC লোকালের স্টপেজ আপডেট

পয়লা অগাস্টে হাওড়া ও শিয়ালদায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। ১ অগাস্ট রাত ১০টা থেকে পরের দিন অর্থাত্‍ ২ অগাস্ট ভোর ৪টে পর্যন্ত প্রচুর লোকাল ট্রেন মোট ৬ ঘণ্টার জন্য বাতিল করা হয়েছে। দুদিনে সব মিলিয়ে ৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে।

ট্র্যাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে রেল

ডানকুনি স্টেশন সংলগ্ন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই ট্র্যাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ১ অগাস্ট হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ নম্বর লোকাল। বারুইপাড়া থেকে বাতিল থাকবে ৩২৪১৪ নম্বর লোকাল। এছাড়া শিয়ালদা থেকে বাতিল থাকছে  ৩২৪১৩ নম্বর ট্রেন। মশাগ্রাম থেকে বাতিল করা হয়েছে ৩৬০৮৮ নম্বর লোকাল। বর্ধমান থেকে বাতিল করা হয়েছে ৩৬৮৬০ নম্বরের ট্রেন। এবং ২ অগাস্ট দুটি ট্রেন বাতিল থাকছে।

২ অগাস্ট কোন কোন লোকাল ট্রেন বাতিল

২ অগাস্ট হাওড়া থেকে ৩৬৮১১ নম্বর ও বর্ধমান থেকে ৩৬৮১২ নম্বরের ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা বিভাগ যাত্রীদের ভ্রমণের আগে সংশোধিত সময়সূচি দেখে যাত্রার পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছে রেল। একই সঙ্গে এই পরিবর্তনের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল যাত্রীর সহযোগিতা ও বোঝাপড়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

শিয়ালদা-রানাঘাট AC লোকালের স্টপেজ আপডেট

অন্যদিকে, শিয়ালদহ–রানাঘাট এসি লোকাল ট্রেন জন্য কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা অস্থায়ী স্টপেজ ১ অগাস্ট থেকে প্রত্যাহার করা হবে। চাহিদা যাচাইয়ের উদ্দেশ্যে প্রথমে সিমুরালি, হালিশহর, ইছাপুর, জগদ্দল এবং কাঁকিনাড়া, এই পাঁচটি স্টেশনে পরীক্ষামূলকভাবে এসি লোকালের স্টপেজ চালু করা হয়েছিল।

POST A COMMENT
Advertisement